সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা

পীরগঞ্জে সরকারি স্কুল শিক্ষকদের গণভোট সম্পর্কে অবহিতকরণ

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সুফল সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ১৮৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে গণভোটের সুফল দিক সম্পর্কে তাদেরকে অবহিতকরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী রির্টানিং অফিসার তাছবীর হোসেন এর নেতৃত্বে উপজেলা শিক্ষা অফিস কর্তৃপক্ষ এ সভার আয়োজন করেন। এছাড়া ইউএনও’র নির্দেশে উপজেলার সরকারি, বে-সরকারি, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, গির্জা, পেগোডা, এনজিও, ব্যাংক, বীমা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপজেলার আনাচে কানাচে গণভোটের সুফল দিক সম্পর্কে ভোটারদের মাঝে ব্যাপক ভাবে প্রচার প্রচারণা করা সহ ভোটারদের “হ্যাঁ” ভোট প্রদানে উদ্বুদ্ধ করছেন। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার তাছবীর হোসেন, উপজেলা শিক্ষা অফিসার রাহিম উদ্দীন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার বৃন্দ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাফ্ফর, আখতারুজ্জামান, হারুনুর রশিদ, পারুল বেগম, শহরবানু প্রমুখ।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন

পীরগঞ্জে সরকারি স্কুল শিক্ষকদের গণভোট সম্পর্কে অবহিতকরণ

আপডেট টাইম ০৫:২৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬