সংবাদ শিরোনাম
পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন

দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যার্থ হয়েছে-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আজম রেহমান,ঠাকুরগাঁও ব্যুরো:: ॥ এখন পর্যন্ত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন কোন উন্নতি হয়েছে বলে আমি মনে করিনা। সরকার অস্ত্র উদ্ধার করতে পারেনি। আমরা খুব উদ্বিগ্ন,এটি সরকারের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব মন্তব্য করেন তিনি।
মির্জা আলমগীর বলেন, আমরা আশাবাদী নির্বাচন চলাকালীন সময়ে দেশের পরিস্থিতির উন্নতি হবে। এখন পর্যন্ত নির্বাচনের পরিস্থিতি ভালো। নির্বাচনি প্রচারণা শুরু হলে প্রকৃত পরিস্থিতি বুঝা যাবে।
পানি চুক্তি নিয়ে তিনি বলেন,জনগণের সাথে আমাদের একটা কমিন্টমেন্ট আছে। আমরা তিস্তা,পদ্মা এবং অভিন্ন নদি যতগুলো আছে, সেগুলোর সব গুলোর ব্যাপারে আমরা ভারতের সাথে এঙ্গেজ করবো। আমরা তাদের কাছ থেকে পানির হিস্যা আদায় করবো। দুটি দেশের পারস্পরিক যে সম্মান সেটা মাথায় রেখেই আমার দাবি আমি আদায় করার চেষ্টা করবো। আমরা যদি ভারতের সাথে সঠিক ডিপ্লোমেটিক আচরণ করতে পারি তবে তাদের বিরুপ আচরণ কমে যাবে।
ভারতে বিশ্বকাপ প্রসঙ্গে তিনি বলেন, ক্রিকেটের ব্যাপারে আন্তর্জাতিক রাজনীতি জড়িত আছে, দেশের সম্মান জড়িত আছে। নি:সন্দেহে আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে। আমরা মনে করি এটা আমাদের দেশকে অপমান করা। ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সাথে আমরা একমত। তবে এটাও মনে করি যে, ছোট ছোট বিষয়গুলো নিয়ে আমাদের একমত হওয়া উচিত।
বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে সরকার গঠন হলে ফ্যাসিস্ট সরকার গঠন হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা আলমগীর বলেন, যারা সব সময় ফ্যাসিস্টদের ভয় করে এসেছে, নিজেরা কোন কাজ করেনা,বিদেশে থেকে বড় বড় কথা বলে তাদের কাছে এগুলো মনে হয়। আমরা এসব নিয়ে ভয় করিনা। আমরা ফ্যাস্টিকে তাড়াতে জানি, মারতেও জানি মার খেতেও জানি।
এসময় জেলা বিএনপির সাধারন সম্পাদক পয়গাম আলীসহ দলটির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যার্থ হয়েছে-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আপডেট টাইম ০৪:৫৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬