সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য

আজম রেহমান,ঠাকুরগা ::
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ব্রিফকেস ভর্তি প্রায় অর্ধকোটি টাকাসহ বুধবার দুপুরের দিকে আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ মো: রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রায় ৫০ লাখ টাকাসহ তাকে আটক করা হয়েছে। তার আটকের ঘটনায় ঠাকুরগা সহ সারা দেশে চাঞ্চল্যের সৃস্টি হয়েছে। তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম দবিরুল ইসলাম । জামায়াতের আমিরের টাকা সহ আটকের ঘটনার পর পর তার জন্মস্থান জেলার পীরগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের উত্তর ভেবরা গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামের মানুষজন এ বিষয়ে বেশ আবেগ আপ্লুত। তারা বলেছেন, এটা একটি ষড়যন্ত্র। বেলাল একজন ভাল মানুষ, তার দ্বারা এমনকাজ অসম্ভব। তার বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়া কিছু নয়। এই গ্রামেই ছোট থেকে বড় হয়েছেন বেলাল উদ্দিন। নম্র ভদ্র সৎ চরিত্রবান এবং পরোপকারী এই মানুষটি কোন অপরাধমূলক কাজে জড়িত হতে পারেননা বলেন স্থানীয় রেজাউল আলম। খোজ নিয়ে জানা যায়, মধ্যবিত্ত পরিবারে জন্ম নেয়া বেলাল উদ্দিন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্সাজীবন শেষ করে ঠাকুরগঁা সদরের সালন্দর আলীয়া মাদ্রাসায় শিক্ষকতা পেশায় যোগদান করেন। বর্তমানে তিনি সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। স্ত্রী সাহেরা বেগম ঢাকা বিশ্বিবদ্যালয় থেকে গনিতে পড়াশুনা করে নিজে একজন উদ্যক্তা হিসেবে এলাকার বেশ কিছু মহিলাকে নিয়ে গার্মেন্টস পরিচালনা করেছেন। তার ছেলে সাকিব প্রধান একজন সফটয়ার ইন্জিনিয়ার হিসেবে ঢাকায় এই প্রাইভেট ব্যাংকে কর্মরত এবং মেয়ে বুশরা প্রধান হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষি বিষয়ে অধ্যয়নরত। পিতা দবিরুল ইসলাম ২০১৮ ইং সনে এবং বড় ভাই জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, বালিয়াডাঙ্গী উপজেলায় কর্মরত থাকা অবস্থায় ২০১৬ ইং সনে মৃত্যুবরন করেন। বেলাল উদ্দিনের ছোটভাই জালাল উদ্দিন তাদের পারিবারিক সহায় সম্পত্তি দেখভাল করেন। গ্রামে তাদে প্রায় কুড়ি বিধা জমা-জমি আছে। বেলাল উদ্দিনের ৩ বোন কোহিনুর আক্তার স্বামী কোবাদ আলী ভেলাতৈর-বর্তমানে শহরের মুন্সিপাড়ায়, শাহিনুর আকতার স্বামী মোজাহারুল ইসলাম-যুব উন্নয়ন কর্মকর্তা-শহেরর মিত্রবাটি এবং জেসমিন আকতার স্বামী ডা,মোজাম্মেল হক, দিনাজুর মেডিকেল কলেজ হাসপাতাল, হাজীপাড়া-ঠাকুরগঁায়ে বসবাস করছেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য

আপডেট টাইম ০৫:৪৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬