সংবাদ শিরোনাম
পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

আবদুর রহমান পেলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

ফরিদপুর ব্যুরো::

ফরিদপুরের বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-১ আসন থেকে নির্বাচিত এমপি মো. আব্দুর রহমানকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে বুধবার সন্ধ্যায় মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পান ফরিদপুর-১ আসনের তিনবারের নির্বাচিত সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রহমান। এ আসনে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ মন্ত্রী পেলেন ৩ উপজেলাবাসী। এতে আনন্দে ভাসছেন তিন উপজেলার সর্বস্তরের মানুষ।

এদিকে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুর রহমানকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে- এমন খবরে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। এমন খবরে আনন্দে ভাসছে তিনটি উপজেলা ছাড়াও পুরো জেলাবাসী।

মো. আব্দুর রহমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী শাহ মো. আবু জাফরকে লক্ষাধিক ভোটের ব্যবধানে হারিয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ সালে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন।

প্রসঙ্গত, মো. আব্দুর রহমান ১৯৫৪ সালের ১ জানুয়ারি ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যের দায়িত্বে রয়েছেন।

ছাত্রলীগের রাজনীতি দিয়েই জাতীয় রাজনীতিতে উত্থান আবদুর রহমানের। সবশেষ আওয়ামী লীগের কাউন্সিলে তিনি দলের প্রেসিডিয়াম সদস্য হন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

আবদুর রহমান পেলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

আপডেট টাইম ০২:২০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪