ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য

ঠাকুরগাঁওয়ে ধর্ম ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ!

ঠাকুরগাঁও প্রতিনিধি: সরলতার সুযোগ নিয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বাঁশিয়াদেবী গ্রামের এক নারীকে ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে ধর্মভাই সুবল দাস বাবুর বিরুদ্ধে। সুবল বলছে তাদের সাথে আর্থিক লেনদেন নিয়ে দ্বন্দ্ব বাঁধায় তারা এখন নাটক করছে।
সুবল দাস বাবু (৪৫) ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর মহল্লার কৈল্লাস দাসের ছেলে। তার গ্রামের বাড়ি আউলিয়াপুর ইউনিয়নের হীরার ধাম এলাকায়। সে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’তে গাড়ি চালকের চাকুরী করেন।
ভূক্তভোগী নারীর পরিবার জানায়, সুবল দাস দূর সম্পর্কের আত্নীয়ের সুত্র ধরে ওই নারীকে ধর্মবোন বানায়। এরই সুযোগ নিয়ে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এছাড়াও ওই নারীর বাড়িতে এসে বিভিন্ন সময়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপুর্বক ধর্ষণ করতো।
এক পর্যায় ওই নারীর অশ্লীল ছবি-ভিডিও মোবাইলে ধারণ করে ব্ল্যাকমেইল করে বিভিন্ন সময়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় সুবল দাস। এব্যাপারে কিছু বলতে গেলে ওই নারীর সন্তান ও স্বামীকে মেরে ফেলার হুমকি দিতো সুবল। সম্প্রতি সুবল দাস ওই নারীকে তার বাড়িতে ডেকে নিয়ে নির্যাতন চালায়। পরে পরিবারের সদস্যরা জানতে পেরে ওই নারীকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করে।
ভূক্তভোগী ওই নারী জানায়, সুবল দাস আমাকে ধর্মবোন বানায়। আর এরই সুযোগ নিয়ে আমাকে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এবং মাঝে মধ্যে আমার বাড়িতে এসে আমার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক খারাপ কাজে লিপ্ত করাতো। কিছু বললে আমার স্বামী-সন্তানকে মেরে ফেলার হুমকি দিতো। ভয়ে আমি কাউকে কিছু বলতাম না।
সুবল দাস বাবু বলেন আমার সাথে তাদের সম্পর্কটা ভাই-বোনের। তারা আমার কাছ থেকে লাভের উপর টাকা নেয়। সেই টাকা এখনো পরিশোধ করেনি। টাকা চাইতে গেলে তারা এখন নাটক করছে।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন অভিযোগ পেলে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা

ঠাকুরগাঁওয়ে ধর্ম ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ!

আপডেট টাইম ০৫:১৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪