ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পীরগঞ্জে পূর্ব চৌরাস্তা ব্যাবসায়ী সমিতি নির্বাচন-রব্বানী সভাপতি, রাজা সম্পাদক পীরগঞ্জে সিসি ক্যামেরার আওতায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সিভিল সার্জন তথ্য গোপন করতে সাংবাদিকদের সাথে উগ্র সন্ত্রাশী আচরনের ভিডিও ভাইরাল পীরগঞ্জে সিসি ক্যামেরার আওতায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত পীরগঞ্জে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে জাল সনদে চাকরি করার অভিযোগ পীরগঞ্জে অবৈধভাবে পেট্রল মজুদকালে পাম্প মালিককে মোবাইল কোর্টে জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ

আজ থেকে ওএমএসের আওতায় আলু, ডিম, পেঁয়াজ ও পটল বিক্রি

সরকার আজ মঙ্গলবার থেকে রাজধানীতে ওপেন মার্কেট সেলের (ওএমএস) আওতায় আলু, ডিম, পেঁয়াজ ও পটল বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া সোমবার বাসসকে বলেন, ‘নির্দিষ্ট আয়ের মানুষদের স্বস্তি দিতে আমরা প্রথমবারের মতো পচনশীল পণ্য যেমন আলু, ডিম, পেঁয়াজ, পটল শহরের বিভিন্ন পয়েন্টে বিক্রি শুরু করতে যাচ্ছি।’ তিনি বলেন, সরকার রাজধানীতে একটি পাইলট প্রকল্পের অংশ হিসেবে নিম্ন-আয়ের গোষ্ঠীর কাছে ভর্তুকি মূল্যে কিছু সবজি বিক্রি করবে।

আজ খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব. মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, বাণিজ্য সচিব মো. সেলিম উদ্দিন ও কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

কৃষি সচিব বলেন, আমরা মঙ্গলবার বেলা ১১টায় আবদুল গনি রোডে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক কার্যালয়ের সামনে আলু, ডিম, পেঁয়াজ ও পটল বিক্রির উদ্বোধন করবো।

তিনি বলেন, প্রতি কেজি আলু ৩০ টাকা, প্রতি ডজন ডিম ১৩০ টাকা, প্রতি কেজি পেঁয়াজ ৭০ টাকা এবং সবুজ শাকসবজি বিদ্যমান বাজারদরের চেয়ে অন্তত ২০-৩০ শতাংশ কম বিক্রি হবে।

কৃষি সচিব বলেন, মন্ত্রণালয় সরাসরি কৃষকদের কাছ থেকে পচনশীল আইটেম যেমন আলু, ডিম, পেঁয়াজ এবং পটল সংগ্রহ করবে এবং শহরের নির্দিষ্ট স্থানে ওএমএসের মাধ্যমে বিক্রি করবে।
তিনি বলেন- আগামী দুই সপ্তাহের জন্য আইটেম বিক্রির জন্য কমপক্ষে ২০টি স্থান নির্ধারণ করা হয়েছে এবং যদি পাইলট প্রকল্প সফল হয় তবে বিক্রয় পয়েন্ট এবং দিনের সংখ্যা বাড়ানো হবে।

গতকাল প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং অন্যান্য উপদেষ্টার মধ্যে এক বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে কৃষি মন্ত্রণালয় জানিয়েছে।

এতে বলা হয়, এগ্রিকালচারাল মার্কেটিং বিভাগ, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এবং বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা দেবে।
সূত্র : বাসস

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

পীরগঞ্জে পূর্ব চৌরাস্তা ব্যাবসায়ী সমিতি নির্বাচন-রব্বানী সভাপতি, রাজা সম্পাদক

আজ থেকে ওএমএসের আওতায় আলু, ডিম, পেঁয়াজ ও পটল বিক্রি

আপডেট টাইম ০৩:১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪