সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ঠাকুরগাঁও স্কাউটসের সভাপতি ডিসি ইসরাত, সম্পাদক মিঠু

বাংলাদেশ স্কাউটসের ঠাকুরগাঁও জেলা কমিটির ত্রি-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক (ডিসি) ইসরাত ফারজানা সভাপতি এবং ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও এনটিভির জেলা প্রতিনিধি মো. লুৎফর রহমান মিঠু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে ত্রি-বার্ষিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়।

কাউন্সিলে আগামী তিন বছরের জন্য ৩৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। এতে পদাধিকার বলে সভাপতি মনোনীত হন জেলা প্রশাসক ইসরাত ফারজানা। সম্পাদক পদে নির্বাচিত হন মো. লুৎফর রহমান মিঠু।

ত্রি-বার্ষিক কাউন্সিলের সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক ইসরাত ফারজানা, লুৎফর রহমান মিঠু, জেলা শিক্ষা অফিসার মো. শাহীন আকতাঁর, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক মো. সৈকত হোসেন, কমিশনার অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার প্রমুখ।

এ সময় নবনির্বাচিত নেতৃবৃন্দ অত্র জেলার স্কাউটিং কার্যক্রম বেগবান করে শিক্ষার্থীদেরকে আদর্শ সু-নাগরিক হিসেবে গড়ে তুলবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

এর আগে, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক মো. সৈকত হোসেনকে প্রধান করে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁও স্কাউটসের সভাপতি ডিসি ইসরাত, সম্পাদক মিঠু

আপডেট টাইম ১২:১৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫