সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯ ডাক্তারের পদ শূন্য, দায়িত্বরত ৩ জন

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৩২ জন ডাক্তারের পদ শুন্য রয়েছে। বর্তমানে ৩ জন ডাক্তার দিয়ে খুড়িয়ে চলছে সাড়ে ৩ লাখ মানুষের চিকিৎসা সেবা। ২৯ জন ডাক্তারের পদ শূন্য থাকায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে মারাত্বক ভাবে। হাসপাতাল কতৃর্পক্ষ একাধিক বার সংশ্লিষ্ট দপ্তরে লিখিতভাবে জানিয়ে এ পর্যন্ত কোন সুরাহ পাচ্ছেনা।
৩২ জন ডাক্তারের স্থলে বর্তমানে ডাঃ সাম্মী আক্তার, ডাঃ আব্দুর রহমান সোহান ও ডাঃ পিয়াস বৈদ্য কর্মরত আছেন। ডাঃ তানজিলা বেগম কর্মরত থাকলেও তিনি মাতৃত্ব জনিত ছুটিতে আছেন। পীরগঞ্জ পৌর এলাকা সহ ১০টি ইউনিয়নে প্রায় সাড়ে ৩ লক্ষ মানুষ বসবাস করে। ৩ জন ডাক্তার দিয়ে দায় সারা ভাবে হাসপাতালের কার্যক্রম চলছে। প্রতিদিন এ হাসপাতালে ২৫০/৩০০ জন রোগী আউটডোরে চিকিৎসা নিতে আসেন। ডাঃ না পেয়ে অনেকেই মনোক্ষুন্ন হয়ে ঠাকুরগাঁও সদর হাসপাতাল ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যায়। একদিকে সময় নষ্ট অপর দিকে অর্থ অপচয় এবং রোগীদের ভোগান্তির শেষ নেই। গরীব ও অসহায় রোগীরা অর্থের অভাবে অন্য জেলায় গিয়ে চিকিৎসা নিতে পারছেনা ফলে তাদের দুঃখ ও কষ্টের শেষ নেই। দীর্ঘদিন ধরে এ সরকারি হাসপাতালে ডাক্তার সংকট রয়েছে। ডাক্তার না থাকায় জরুরী বিভাগেও গুরুতর আহত রোগীরা সঠিক চিকিৎসা পাচ্ছেনা। চিকিৎসার অভাবে ২০২৫ সালে ১লা জানুয়ারী থেকে ১০ এপ্রিল পর্যন্ত এ হাসপাতালে ১৮ জন রোগীর মৃত্যু হয়েছে। জরুরী বিভাগে রোগীরা চিকিৎসার জন্যে এলে দ্রুত তাদেরকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে দেয় কতৃর্পক্ষ। বর্তমানে রোগীরা এ হাসপাতালে সঠিক চিকিৎসা না পাওয়ায় তাদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে পীরগঞ্জ স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আব্দুল জব্বার জানান, ডাক্তার সংকটের বিষয়টি উদ্ধর্তন কতৃর্পক্ষকে একাধিকবার অবগত করেছি। এ হাসপাতালে জরুরী ভিত্তিতে ডাক্তার পোষ্টিং দেওয়ার জন্যে সুশীল সমাজ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯ ডাক্তারের পদ শূন্য, দায়িত্বরত ৩ জন

আপডেট টাইম ০৩:৩৯:২১ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫