সংবাদ শিরোনাম
পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

নাগরিক পঞ্জি বাংলাদেশের জন্য অপমান: মমতা

পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আসামের খসড়া নাগরিক পঞ্জি বা এনআরসি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের জন্য অপমান। এটির কারণে বাংলাদেশিদের অনুপ্রবেশকারী বলা হচ্ছে। টাইমস অব ইন্ডিয়া

তৃণমূল নেত্রী বলেন, এনআরসিতে স্থান না পাওয়া ৪০ লাখ মানুষের মধ্যে মাত্র এক শতাংশ সীমান্তের অনুপ্রবেশকারী হতে পারে। এই ৪০ লাখ মানুষ কয়েক প্রজন্ম আগে এখানে এসেছেন, ঐতিহাসিক কারণে এখানে আসা মানুষগুলোকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা যায় না। এটা বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কে জটিলতা তৈরি করবে। তারা আমাদের প্রতিবেশী। তাদের সঙ্গে আমাদের ভালো বন্ধন রয়েছে। আমরা একই ভাষায় কথা বলি। প্রতিবেশী হিসেবে আমরা তাদের ভালোবাসি। বাংলাদেশ কোনও সন্ত্রাসী রাষ্ট্র নয়। আমি বুঝতে পারছি না কেন সরকার এটা করছে।

মমতা বলেন, বিজেপিকেই অনুপ্রবেশকারী বরা উচিত। কারণ তারাই  নাগরিকদের জীবনে অনুপ্রবেশ করছে। তারাই বলছে কী খেতে হবে, কী পরতে হবে, কী করতে হবে এবং সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণে চেষ্টা করছে।

আসামের চূড়ান্ত খসড়া তালিকা থেকে বাদ পড়েছে ৪০ লাখ ৭ হাজার ৭০৮ জনের নাম। এদের বেশিরভাগই বাংলাভাষী মুসলমান বলে মনে করা হচ্ছে। যদিও এ নিয়ে নির্দিষ্ট তথ্য এখনও দেওয়া হয় নি। এছাড়া বাদ পড়েছে অনেক বাঙালী হিন্দুর নামও। বাদ পড়াদের বাংলাদেশে পুশ ইন করা হতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

নাগরিক পঞ্জি বাংলাদেশের জন্য অপমান: মমতা

আপডেট টাইম ১১:১৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অগাস্ট ২০১৮