সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

বদলে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের কৃষক আর ফসলি জমি

আজম রেহমান,সারাদিন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ের কৃষি, কৃষক আর ফসল চাষে এসেছে পরিবর্তন। এক সময়ের ধান, পাট আর আখের জেলা হিসেবে বিশেষ পরিচিতি থাকলেও এখন সে পরিচয় অনেকটাই ¤øান হয়ে পড়েছে। ধান, পাট আর আখের জায়গা দখলে নিচ্ছে আম, লিচু, চা এবং বিভিন্ন সবজি। ক্ষুদ্র কৃষক আর প্রান্তিক চাষির হাত থেকে জমি চলে যাচ্ছে বড় ব্যবসায়ী আর বিভিন্ন পেশাজীবীর হাতে। এমন অবস্থায় জেলার কৃষি বিভাগের কর্তারা বলছেন, এটা অস্বাভাবিক নয়। খুব দ্রুতই মানুষ ফল বাগান থেকে মুখ ফিরিয়ে আবার ধান চাষে ফিরবে।

সরকারি হিসেব মতে, কৃষকের সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ৫১০ জন। সব মিলিয়ে কৃষি জমির পরিমাণ ১ লাখ ৫১ হাজার ৭৪১ হেক্টর। জেলায় ইরি-বোরো মৌসুমে ধান উৎপাদন হয় ৭ লাখ ৮৪ হাজার টন। এ তথ্যের বাইরে জেলায় কি পরিমাণ জমি গত পাঁচ বছরে ধান চাষ থেকে ফলের বাগানে পরিণত হয়েছে সে তথ্য কারো কাছে নেই। জেলার অনেক ক্ষুদ্র এবং প্রান্তিক চাষিই তাদের জমির উৎপাদিত ধানের উপযুক্ত দাম না পেয়ে ধান চাষে উৎসাহ হারিয়ে ফেলেছেন। এতে করে তারা হয় জমি বিক্রি করে দিয়েছেন, নয়তো চুক্তিতে কারো কাছে লিজ দিয়েছেন। এভাবে জমির হাত বদল হয়ে তা চলে গেছে ধনি ব্যবসায়ী, চিকিৎসক, আইনজীবী ও বিভিন্ন কোম্পানির হাতে। হাজার হাজার হেক্টর জমিতে গড়ে উঠেছে আ¤্রপালি আমবাগান। কোথাও আবার লিচু বাগান। ধানি জমিতে পুকুরও কাটছেন অনেকে।

সরেজমিন জেলার জগন্নাথপুর ইউনিয়নের অন্তর্গত শিঙ্গিয়া, নারগুন, কহরপাড়া, খোঁচাবাড়ী, রুহিয়া রোড, রাজাগাঁও, ঢোলারহাট, উত্তরা, রহিমানপুর ও রাণীশংকৈল ও পীরগঞ্জ এলাকা ঘুরে শত শত আম, লিচু এবং বিভিন্ন সবজি বাগান চোখে পড়েছে।

সাম্প্রতিক সময়ে চা বাগান তৈরিতেও অনেকে এগিয়ে আসছেন। অনেক ফসলি জমিতেই গড়ে উঠেছে হাস্কিং মিল। আর সবকিছু ছাড়িয়ে জেলা সদরের সন্নিকটে খোঁচাবাড়ী এলাকায় গড়ে উঠছে একটি বিদ্যুৎকেন্দ্র। তবে কি পরিমাণ জমি ধান, পাট চাষ বাদ দিয়ে ফলের বাগান গড়ে উঠেছে কিংবা শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে তার সঠিক তথ্য কৃষি বিভাগের হাতে নেই। এ ব্যাপারে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আফতাব হোসেন বলেন, এটা অস্বাভাবিক নয়। কেউ কেউ ফলের বাগান করছেন বটে। কিন্তু লাভের মুখ না দেখায় ফলের বাগান কেটেও ফেলছেন। তিনি আরো জানান, অনেকে ফলের বাগান করলেও একই জমিতে ধান এবং অন্য ফসলের আবাদও করছেন।

একজন তরুণ উদ্যোক্তার মতে, কৃষক বছরের পর বছর ধানের দাম পাচ্ছেন না। তিনি নিজেও ধানের দাম না পেয়ে হতাশ হয়ে ১০ বিঘা জমিতে আ¤্রপালি জাতের আমবাগান করেছেন। আমের মুকুল আসার আগেই বাগান বিক্রি করে নগদ টাকা পাওয়া যায়। ফলে বাগান নিয়ে বাড়তি কোনো ভেজাল করতে হয় না। জেলার পীরগঞ্জ এলাকার অপর একজন উদ্যোক্তা তরুণ শতাধিক বিঘা জমিতে বিভিন্ন জাতের আম এবং লিচুর আবাদ করেছেন। তিনি নিজেই পরিচর্যা করেন এবং বাগান থেকেই চাহিদা মাফিক গ্রাহকদের কাছে ফল কুরিয়ারে পাঠিয়ে দেন।

ক্রমাগত জমির হাতবদল হয়ে পেশাজীবী, ব্যবসায়ীদের হাতে চলে যাওয়া, প্রধান ফসল ধানের পরিবর্তে ফলের বাগান বৃদ্ধি পাওয়া, ফসলি জমিতে শিল্প-কারখানাসহ ইটভাটা গড়ে ওঠার কারণে জেলার কৃষি ক্ষেত্রে সুদূরপ্রসারী প্রভাব পড়ার আগেই ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মনে করে সুশীল সমাজ।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

বদলে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের কৃষক আর ফসলি জমি

আপডেট টাইম ১২:৫৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০১৯