সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

২ হাজার বস্তা ধান মজুদ রাখায় ১ লাখ টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রায় ২ হাজার বস্তা ধান অবৈধ ভাবে মজুদ রাখার দায়ে হাসান আলী নামে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে পৌর শহরের রঘুনাথপুর টিএন্ডটি এলাকায় মেসার্স হাসান ট্রেডার্সের একটি গোডাউনে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রমিজ আলম এ জরিমানা করেন। এ সময় উপজেলা খাদ্য কর্মকর্তা নিখিল চন্দ্র রায়, পীরগঞ্জ খাদ্য গুদাম কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, খাদ্য পরিদর্শক নাজমুল হুদা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম জানান, সিন্ডিকেটের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে মেসার্স হাসান ট্রেডার্সের গোডাউনে অভিযান চালানো হয়। গোডাউনে প্রায় ২ হাজার বস্তা ধান অবৈধ ভাবে মজুদ রাখার দায়ে খাদ্য দ্রব্য উপ আইন ২০২৩ এর ৩ ধারা (ঘ) বিধান মতে ওই ব্যবস্থায়ীকে জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

২ হাজার বস্তা ধান মজুদ রাখায় ১ লাখ টাকা জরিমানা

আপডেট টাইম ০৫:১৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪