সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক::আগামী অক্টোবরে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভার্চুয়াল মাধ্যমে শিক্ষক বদলি শুরু হওয়ার কথা রয়েছে। সেজন্য চলতি মাসেই অনলাইনে শিক্ষক বদলির ট্রায়াল শুরু করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। যদিও এই ট্রায়াল গত জুন মাসে শুরুর কথা ছিল। তবে করোনার কারণে সেটি সম্ভব হয়ে ওঠেনি।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ। তিনি বলেন, সেপ্টেম্বর মাসেই আমরা অনলাইন শিক্ষক বদলির ট্রায়াল শুরু করব। গত জুন মাসেই আমরা অনলাইনে শিক্ষক বদলির ট্রায়াল শুরু করতে চেয়েছিলাম। করোনার কারণে তা সম্ভব হয়নি।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, অনলাইনে শিক্ষক বদলির জন্য সফটওয়্যার যাচাই ও শিক্ষক বদলির কিছু শর্ত নিয়ে কাজ চলমান রয়েছে। এটি নিয়ে আগামীকাল শনিবার (১২ সেপ্টেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম-আল-হোসেন অধিদপ্তরের মহাপরিচালক ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন। অনলাইনে শিক্ষক বদলির জন্য তৈরি করা সফটওয়্যারে নতুন কিছু বিষয় যুক্ত করা হবে। এটি যুক্ত হওয়ার পর চলতি মাসেই ট্রায়াল শুরু হবে।

প্রসঙ্গত, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বদলিতে নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। বদলির সময় অধিদপ্তরের এক শ্রেণির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে যোগসাজশ করে দালালরা শিক্ষকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। শিক্ষকদের এই অভিযোগ আমলে নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অনলাইনে শিক্ষক বদলির উদ্যোগ নেয়।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

আপডেট টাইম ০১:০৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০