সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

পীরগঞ্জে ভূমি দস্যুদের দখলে থাকা ২২একর খাস জমি উদ্ধার

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি::ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ১১নং বৈরচুনা ইউনিয়নের প্রায় ৩ কোটি টাকা মূল্যের সরকারী জমি উদ্ধার করেছে সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মোঃ তরিকুল ইসলাম। জীবনের ও করোনার ঝুকি নিয়ে ভূমি দস্যুদের কাছ থেকে সোমবার দুপুরে সরকারী জমি উদ্ধার করায় তার অবদানের কথা স্বীকার করেন এলাকার সুশীল সমাজ। বিশেষ কৌশল ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে শান্তিপূর্ণ ভাবে সরকারের এ মূল্যবান সম্পত্তি উদ্ধার করেন তিনি।
জানা গেছে বৈরচুনা মৌজার ২৯৪ নং খতিয়ানে ৩১টি দাগে ২১.৫৭ একর সরকারী জমি কয়েক বছর ধরেই এলাকার প্রভাবশালী ও ভূমিদস্যুরা অবৈধ ভাবে নিজেদের দখলে রেখেছিল। ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ভূমি অফিস হতে এ সম্পত্তি অবৈধ দখলদারদের মালিকানার কাগজপত্র অসংখ্যবার চাওয়া হলেও দখলদাররা নানান টালবাহানা করে ১৬ বছর সময় নষ্ট করেন। ফলে সহকারী কমিশনার (ভূমি) মোঃ তরিকুল ইসলাম এ সরকারী সম্পদ উদ্ধার উদ্যোগ নিয়ে সফল হয়েছেন। বর্তমানে উক্ত জমির চারদিকে লাল ফ্লাগ ও সাইন বোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মোঃ তরিকুল ইসলামকে সার্বিক সহযোগীতা করেন পীরগঞ্জ থানা পুলিশ প্রশাসন, ইউনিয়ন সহকারী তহসীলদার রফিকুল ইসলাম, তহসীলদার আনিসুল হক, আবু রায়হান, সরকারী সার্ভেয়ার আশরাফ আলী, চেইনম্যান আব্দুল কুদ্দুস, প্রসেস সার্ভেয়ার রেজাউল করিম, লোকাল আমিন গোলাম রব্বানী, সংবাদকর্মী, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

পীরগঞ্জে ভূমি দস্যুদের দখলে থাকা ২২একর খাস জমি উদ্ধার

আপডেট টাইম ০৭:৩০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০