সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ধর্ষণের মহোৎসব শুরু হয়েছে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক::ধর্ষণের মহোৎসব শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন.

‘দেশব্যাপী অব্যাহতভাবে ধর্ষণের প্রতিবাদে’ এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল বলেন, নোয়াখালীর বেগমগঞ্জে লোমহর্ষক ভয়াবহ ঘটনা শুধু বাংলাদেশ নয়, বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। গত কয়েকমাসে দেশে ধর্ষণের মহোৎসব শুরু হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে মন্তব্য করে তিনি বলেন, দেশে আজকে সবচেয়ে অসহায় অবস্থায় আমাদের মা ও বোনেরা আছেন। তারা নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছে। কারণ বর্তমান আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জনগণ তাদের সকল অধিকার হারিয়েছে।

দেশের চলমান প্রেক্ষাপট সম্পর্কে ফখরুল বলেন, আজকে আমরা যারা গণতন্ত্র ও স্বাধীনতায় বিশ্বাস করি তারাই পারে বর্তমান সমস্যার সমাধান করতে। আর এজন্য ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের সভাপতিত্বে মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন প্রমুখ বক্তব্যে রাখেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ধর্ষণের মহোৎসব শুরু হয়েছে: ফখরুল

আপডেট টাইম ০৫:৩৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০