ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য ঠাকুরগাঁয়ে হ্যাঁ ভোটের প্রচারনায় শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাখাওয়াত

১০ গবেষক পেলেন ইউজিসি ফেলোশীপ

নিজস্ব প্রতিবেদক:: দেশের ১০ জন গবেষককে ইউজিসি পোস্ট-ডক্টোরাল ফেলোশীপ ২০২০-২১ প্রদান করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ- এর সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত ইউজিসি পোস্ট-ডক্টোরাল ফেলোশীপ মনোনয়ন কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

১০ জন ইউজিসি পোস্ট-ডক্টোরাল ফেলো হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর ড. মেসবাহ উদ্দিন আহমেদ (মেসবাহ কামাল), ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োলজিক্যাল সায়েন্স অনুষদের ফিশারিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. গোলাম রব্বানী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ নূরুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. শারমিন সুলতানা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. মিল্টন বিশ্বস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর ড. মো. সরওয়ার আলম।

খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. আব্দুল্লাহ আবু সাঈদ খান, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের প্রফেসর ড. জসিম উদ্দিন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ শেখ সাদী এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারী শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগের ড. পরিতোষ চন্দ্র রায়।

প্রসঙ্গত, এই পোস্ট-ডক্টোরাল ফেলোশীপে ২০২০-২০২১ এর জন্য দেশের বিভিন্ন পাবলিক, প্রাইভেট বিশ্ববিদ্যালয় (শুধুমাত্র স্থায়ী ক্যাম্পাস) এবং সরকারি কলেজের ৩৯ জন গবেষক আবেদন করেছিলেন।

নীতিমালা অনুযায়ী, আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, প্রকাশনা, গবেষণার শিরোনাম, সার-সংক্ষেপ এবং সুপারভাইজারের সুপারিশ বিবেচনাপূর্বক বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন প্রাপ্ত আবেদনকারীদের মধ্য থেকে ১০ জন গবেষককে ইউজিসি পোস্ট-ডক্টোরাল ফেলোশীপ ২০২০-২০২১ এর জন্য নির্বাচন করে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই

১০ গবেষক পেলেন ইউজিসি ফেলোশীপ

আপডেট টাইম ০৪:২৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০