সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

প্রথম নৌপ্রধান ক্যাপ্টেন নুরুল হক মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ নৌ-বাহিনীর প্রথম প্রধান ক্যাপ্টেন নুরুল হক (অব.) মারা গেছেন। সোমবার দিবাগত রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ছাড়েন তিনি।

গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল আব্দুল্লাহ ইবনে জায়েদ।

তিনি বলেন, বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে বেশ কিছু দিন আগে সিএমএইচে ভর্তি হয়েছিলেন নুরুল হক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার করোনা পজেটিভ আসে। সবশেষ পরীক্ষায় করোনা নেগেটিভ আসে প্রথম নৌপ্রধানের। গতকাল রাতে সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান তিনি।

১৯২২ সালের ২৪ ফেব্রুয়ারি হবিগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন নুরুল হক। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নৌ-বাহিনীকে নেতৃত্ব দেন।

দেশ স্বাধীনের পর ৭ এপ্রিল ১৯৭২ সাল থেকে ৬ নভেম্বর ১৯৭৩ সাল পর্যন্ত নৌবাহিনীর প্রধান ছিলেন। ক্যাপ্টেন নুরুল হক বাংলাদেশ নৌবাহিনীর প্রথম অস্থায়ী প্রধান ছিলেন। ১৯৬৯ সালে পাকিস্তান নৌবাহিনীর কমোডোর পদে থেকে অবসর গ্রহণ করেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

প্রথম নৌপ্রধান ক্যাপ্টেন নুরুল হক মারা গেছেন

আপডেট টাইম ১১:১১:২০ পূর্বাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১