সংবাদ শিরোনাম
৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা পীরগঞ্জে দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ন করতে উপজেলা প্রশাসনের মত-বিনীময় সভা পীরগঞ্জে হিন্দু ধর্মীয় দুর্গা-পূজার জন্য অনুদান বিতরন একটি আদর্শ, একটি স্বপ্নকে বাস্তবে রুপ দেবার ক্ষেত্রে এটি নি:সন্দেহে একটি গুরুত্বপূর্ন মাইলফলক-পরিচালক ইত্তাশাম-উল-হক পীরগঞ্জে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চেরকুঘাট সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন চেরকুঘাট সেতুর উদ্বোধন করলেন এমপি জাহিদুর ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার

ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম নির্ধারণ

ডেস্ক::সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম নির্ধারণ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

রোববার রাজধানীর রমনায় বিটিআরসি’র কেন্দ্রীয় কনফারেন্স হলে আয়োজিত ‘ব্রডব্যান্ড ইন্টারনেট: এক দেশ এক রেট’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ এসব তথ্য জানান।

বিটিআরসি জানিয়েছে, ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য ৩টি প্যাকেজ থাকছে। এখন থেকে গ্রাম, শহর বা রাজধানী সব জায়গায় একই মূল্যে ইন্টারনেট সেবা পাওয়া যাবে।

নতুন দাম অনুযায়ী প্রথম ৫ এমবিপিএস প্যাকেজের সর্বোচ্চ মূল্য ৫০০ টাকা। দ্বিতীয় প্যাকেজের মূল্য হবে মাসিক ৮০০ টাকার মধ্যে, এর গতি থাকবে ১০ এমবিপিএস এবং তৃতীয় প্যাকেজের গতি ২০ এমবিপিএস, দাম হবে মাসিক ১২০০ টাকার মধ্যে।

অনুষ্ঠানে জানানো হয়, এই রেটে শুধু ব্রডব্যান্ড ইন্টারনেট বিক্রি হবে। ব্রডব্যান্ড ইন্টারনেটের গ্রাহক বর্তমানে দেশে প্রায় ১ কোটি। এই সংখ্যক গ্রাহক দেশের মোট ইন্টারনেট ব্যবহাকারীর ১৭ শতাংশ। কিন্তু এই গ্রাহকরা দেশের মোট ব্যান্ডউইথের ৫৮ শতাংশ ব্যবহার করে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার

ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম নির্ধারণ

আপডেট টাইম ০৩:৩৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১