সংবাদ শিরোনাম
রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান ঠাকুরগাঁও সীমান্তে ১১ ভারতীয়কে ৪৮ ঘন্টা পর ফিরিয়ে নিয়েছে বিএসএফ তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে দাম্পত্য কলহের জেরে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃত্যু, স্বামী পলাতক সাংবাদিকতার চাইতে চ্যালেঞ্জিং পেশা আর নেই-মির্জা ফখরুল পীরগঞ্জ প্রাণিসম্পদ দপ্তরে নির্ধারিত ৫শ৪৬ খামারীর মাঝে পশুখাদ্য ও উপকরণ বিতরণ পীরগঞ্জ উপজেলা পরিষদে এমপি’র অফিস উদ্বোধন

মোবাইল চোর সিন্ডিকেটের ৪ সদস্য গ্রেপ্তার,১৮ মোবাইল উদ্ধার

আজম রেহমান,ঠাকুরগাঁও:: জেলার পীরগঞ্জ উপজেলায় মোবাইল চোর সিন্ডিকেটের ৪ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। ২৭ এপ্রিল বিকেলে চোরাই মোবাইল ফোন শহরের একটি দোকাণে বিক্রি করতে গিয়ে ২ জন ও তাদের স্বীকারোক্তিমতে আরো ২ জন সহ পুলিশের হাতে ৪ সদস্য গ্রেপ্তার হয়। জানা যায়, শুক্রবার দিবাগত রাত ২ টা থেকে ৪ টার মধ্যে ৭ নং হাজীপুর ইউনিয়নের খটসিঙ্গা বাহারের স্মার্ট টেলিকম দোকানের চালার টিন কেটে চোরেরা দোকানে প্রবেশ করে এবং ৫৬টি মোবাইল ফোন সেট সহ প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি করে পালিয়ে যায়। চুরির পরদিন বিকেলে পীরগঞ্জ শহরের মাসুদ মোবাইল জোন এ কয়েকটি সেট বিক্রির জন্য ২ যুবক গেলে দোকানীর সন্দেহ হয় এবং তিনি কৌশলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে সংবাদ দেন। বিসয়টি পুলিশ কে জানানো হলে এসআই সবুজ চন্দ্র রায় সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান এবং জিজ্ঞাসাবাদ ও স্বীকারোক্তিমতে অপর ২ আসামী হাবিবুর রহমান ও সাইফুল ইসলাম কে গ্রেপ্তার করেন এবং আসামীদের হেফাজতে থাকা ১৮ টি মোবাইল ফোন সেট উদ্ধারপূর্বক জব্দ করেন। এ ঘটনায় দোকানের কর্মচারী, দেহানগর গ্রামের শালমান সাহ বাদী হয়ে আ্সামী যথাক্রমে  ১.হাবিবুর রহমান(২০) পিতা সোলেমান আলী, সাং শাশোহর ২. সাইফুল ইসলাম(২১), পিতা মৃত কুসুমদ্দিন, গ্রাম-একান্নপুর, ৩,জীবন আলী(২২) পিতা মফিজুল হক, ৪, রবিউল ইসলাম(২০)পিতা হায়দার আলী, উভয়ের গ্রাম বেগুনগাঁও সহ অজ্ঞাতনামা আরো ২ জনের বিরুদ্ধে পেনাল কোড ৪৬১/৩৮০/৪১১ ধারায় একটি মামলা করেছে। পীরগঞ্জ থানার মামলা নং ৩৪ তারিখ ২৭.০৪.২৪ইং। আসামীদের ২৮ এপ্রিল সকালে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেল হাজতে পাঠানো হয়েছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন

মোবাইল চোর সিন্ডিকেটের ৪ সদস্য গ্রেপ্তার,১৮ মোবাইল উদ্ধার

আপডেট টাইম ০৪:৩০:১০ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪