সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

বৈধ কাগজ মেলেনি বন্ধ হতে পারে জয়যাত্রা টিভি

নিজস্ব প্রতিবেদক:: আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি পাওয়া আলোচিত হেলেনা জাহাঙ্গীরের মালিকানাধীন জয়যাত্রা আইপি টিভির অফিসে অভিযানে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি বলে জানিয়েছে র‍্যাব।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে হেলেনা জাহাঙ্গীরের মালিকানাধীন আইপি টিভির অফিসে অভিযান চালান র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

অভিযান শেষে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ জানান, জয়যাত্রা টেলিভিশনের কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। যদিও সম্প্রচার চ্যানেল হিসেবে যা যা থাকা দরকার, তার সবকিছুই রয়েছে। তদন্ত করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। তদন্ত করে যদি বৈধ কাগজপত্র না পাওয়া যায় তাহলে চ্যানেলটি বন্ধ করে দেওয়া হবে।

তিনি আরো জানান, কর্মী নিয়োগে বানিজ্যের অভিযোগটিও তদন্ত করা হচ্ছে। এছাড়া বিটিআরসি কিংবা তথ্য মন্ত্রনালয় থেকে টেলিভিশনটির নামে আলাদা মামলা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাত ৮টার পরপরই হেলেনা জাহাঙ্গীরের গুলশানের ৩৬ নম্বর রোডের বাসায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় ওই বাসার ভেতর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ ও ক্যাসিনো খেলার সরঞ্জাম, ওয়াকিটকি, বিদেশি মুদ্রা, হরিণের চামড়া পাওয়া যায়। পরে এসব ঘটনায় হেলেনা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে র‌্যাব।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

বৈধ কাগজ মেলেনি বন্ধ হতে পারে জয়যাত্রা টিভি

আপডেট টাইম ০৫:০৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১