ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য

টাকা দিন ভাইরাল করে দিব, হেলেনার অডিও ফাঁস

‘টাকা টুকা দিবে? টাকা দিলে একেবারে ভাইরাল করে দিব। একদম। পরবর্তীতে এমপি ফাইনাল। আমি তো ভাইরাল করার ওস্তাদ।’ কথাগুলো অপরপ্রান্তের অজ্ঞাত একজনকে বলছিলেন র‌্যাবের হাতে গ্রেফতার আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটি থেকে সদ্য বহিষ্কৃত নেত্রী এবং জয়যাত্রা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হেলেনা জাহাঙ্গীর (হেজা)। কথোপকথনের একটি অডিও ক্লিপস এ প্রতিবেদকের হাতে এসেছে। অপর একটি অডিও ক্লিপসে হেলেনা জাহাঙ্গীর তার ব্যক্তিগত সহকারীকে বলছিলেন, মেহেদী নামের একজন মালয়েশিয়া প্রবাসীর কাছ থেকে ৫ লাখ টাকা নেওয়ার জন্য। তাহলে তাকে মালয়েশিয়ার ব্যুরো চিফ বানিয়ে দিবেন। অন্যদিকে, হেলেনার প্রতারণার শিকার হওয়া ব্যক্তিদের তালিকা করছে পুলিশ। তবে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা ডিবিতে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী।

এদিকে, প্রথম অডিও ক্লিপসের অপরপ্রান্তের অজ্ঞাত ব্যক্তি হেজা-কে বলছিলেন, কাল পরশু নতুন একটা গেস্ট পাঠাব। বিএনপির এক নেতা আছে তো! হেজার প্রশ্ন ছিল, বিএনপি না আওয়ামী লীগ? অপরপ্রান্ত থেকে বলা হচ্ছিল, আরে বিএনপির। মোংলার রামপাল আছে না? ওখানের এমপি ইলেকশন করছিল। হেজা বলছিলেন, ‘টাকা টুকা দিবে?’

অজ্ঞাত সেই লোক বলছিলেন, আরে নাহ। এমনি যাবে। হেজার উত্তর ছিল, টাকা দিলে একেবারে ভাইরাল করে দিব। একদম। পরবর্তীতে এমপি ফাইনাল। আমি তো ভাইরাল করার ওস্তাদ। অপরপ্রান্ত থেকে ওই ব্যক্তি বলছিলেন, প্রাথমিক স্টেজে তো চাওয়া   যায় না! আগে ইনভলব করি। এদের তো পরে মুরগি বানাব। আরেকটি ক্লিপসে হেলেনা জাহাঙ্গীর ও তার ব্যক্তিগত সহকারীর মধ্যকার কথোপকথনে হেজা বলছিলেন, মালয়েশিয়ার মেহেদী আছে না? ও বারবার আমাকে ডিস্টার্ব করতেছে। এসএমএস-এ। বিভিন্ন মানুষকে দিয়ে কল করাচ্ছে। তুমি তাকে বলবা ঠিক আছে, আপনি ৫ লাখ টাকা দেন। ম্যাডামকে আমি রাজি করাই। ইউ মেক পলিসি এপ্লাই। বুঝছ? পলিসি মেক না করলে মেকার হতে পারবে না।
অপরপ্রান্ত থেকে পিএস বলছিলেন, আজকে কি কল করেছিল ম্যাম? হেজা বলছিলেন, নানান মানুষকে দিয়ে আমাকে ফোন করাচ্ছে। পুলিশ আছে না একটা? অপরপ্রান্ত থেকে বলছে, পারভেজের কথা কি বলে? হেলেনা বলেন, ওর কথা বাদ। তুমি বল মাসে ১ লাখ করে টাকা দেন। ৫/৬ মাস পর আপনাকে ব্যুরো চিফ বানাইয়া দিব মালয়েশিয়ার। আমাদের তো এখন টাকা দরকার। আমাকে দিয়েন না। অফিসকে দেন। মামলার তদন্তের বিষয়ে ডিসি সুদীপ কুমার চক্রবর্তী বলেন, আমাদের কাছে থাকা অপর মামলার তদন্ত চলছে। আমরা যথেষ্ট গুরুত্ব সহকারে বিষয়টি খতিয়ে দেখছি। এই মামলায় হেলেনাকে রিমান্ডের আবেদন করা হবে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা

টাকা দিন ভাইরাল করে দিব, হেলেনার অডিও ফাঁস

আপডেট টাইম ১১:০৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১