সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ভুয়া ডিবি পুলিশ আটক

রাণীশংকৈল (ঠাকুরগাঁও): জেলার রাণীশংকৈল উপজেলায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে দুই ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।২৪ মে দুপুরে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের সুন্দরপুর এলাকা থেকে তাদের  আটক করা হয়।

আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার ফুলবাড়ী এলাকার ইউসুফ খলিফার ছেলে মুন্না হাসান (৩৬) ও একই এলাকার আব্দুল মান্নানের ছেলে নুর মোহাম্মদ (৩৭)।

স্থানীয়রা জানায়, মুন্না হাসান ও নুর মোহাম্মদ নিজেদের গোয়েন্দা পুলিশের পরিচয় দিয়ে  উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের সুন্দরপুর এলাকায় আদিবাসী আমিন মার্ডিকে মাদক বিক্রেতা বলে তাদের ভয় দেখায়। পরে ওই ব্যক্তির কাছ থেকে টাকা নেন তারা। এক সময় তাদের আচরণে এলাকাবাসীর সন্দেহ হলে তারা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে খবর পেয়ে এসে ভুয়া ডিবি পুলিশের পরিচয় দানকারী ওই দুই ব্যাক্তিকে আটক করে থানায় নিয়ে যায়।

আদিবাসী আমিন মার্ডি জানান, ডিবি পরিচয়ে তারা আমার বাড়িতে তল্লাশি  চালায়। এক সময় পরিবারের লোকজনকে অবৈধ বাংলা মদের মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে ১৮ হাজার টাকা হাতিয়ে নেন। পরে তাদের কথাবার্তা সন্দেহ মনে হলে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ  গুলফামুল ইসলাম মন্ডল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভুয়া ডিবি পুলিশ পরিচয় দেয়ার কথা স্বীকার করে। এ ঘটনায় তাদের নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ভুয়া ডিবি পুলিশ আটক

আপডেট টাইম ০৩:১৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩