ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য ঠাকুরগাঁয়ে হ্যাঁ ভোটের প্রচারনায় শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাখাওয়াত

পীরগঞ্জে ট্রেন থেকে নামতে পা কাটা পড়েছে নারী যাত্রীর

পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ রেলস্টেশনে ট্রেন থেকে নামার সময় এক নারী যাত্রীর পা কাটা পড়েছে। আহত যাত্রীর কোন ওয়ারিশ বা স্বজনের খোজ না পাওয়ায় স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার পর রোগী কল্যান সমিতির উদ্যোগে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
৮ অক্টোবর ভোর সোয়া ৫ টার দিকে পীরগঞ্জ রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনা ঘটে বলে জানান সহকারী স্টেশন মাস্টার সোহরাব হোসেন।
আহত মিনতি রাণীর (৫০) বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার পচার বাজারে বলে জানা গেছে।
সহকারী স্টেশন মাস্টার বলেন, রাজশাহী থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে আসা বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি ভোর সাড়ে ৫টার দিকে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ রেলওয়ে স্টেশনে এসে ট্রেনটি ষ্টপেজ দিলে তড়িঘড়ি করে নামতে গিয়ে পা পিছলে মিনতি রাণী পড়ে যায়। এতে তার বাম পায়ের গোড়ালির ওপর থেকে কাটা পড়ে।
তাৎক্ষণিক পীরগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে মিনতি রাণীকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আব্দুর রহমান সোহান বলেন, মিনতি রাণীর বাম পা গোড়ালির ওপর থেকে বিচ্ছন্ন হয়ে গেছে। তার কোনো আতœীয় স্বজনের খোঁজ পাওয়া যায়নি। গুরুতর আহত রোগীনীও কারো নাম ঠিকানা বলার অবস্থায় ছিলেননা, প্রাথমিক চিকিৎসা দিয়ে উপজেলা রোগী কল্যাণ সমিতির সহায়তায় তাকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
পীরগঞ্জ থানার পরিদর্শক তদন্ত বিদ্যুৎ কুমার চৌধুরী বলেন, মিনতি রাণীর পরিবারের খোঁজ পেতে আমরা বিভিন্নভাবে যোগাযোগ অব্যাহত রেখেছি এবং গাইবান্ধা থানায়ও বলা হয়েছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই

পীরগঞ্জে ট্রেন থেকে নামতে পা কাটা পড়েছে নারী যাত্রীর

আপডেট টাইম ০৬:৪০:০৯ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩