সংবাদ শিরোনাম
তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে দাম্পত্য কলহের জেরে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃত্যু, স্বামী পলাতক সাংবাদিকতার চাইতে চ্যালেঞ্জিং পেশা আর নেই-মির্জা ফখরুল পীরগঞ্জ প্রাণিসম্পদ দপ্তরে নির্ধারিত ৫শ৪৬ খামারীর মাঝে পশুখাদ্য ও উপকরণ বিতরণ পীরগঞ্জ উপজেলা পরিষদে এমপি’র অফিস উদ্বোধন পীরগঞ্জে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সাথে স্থানীয় এমপি;র মত-বিনীময় সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের ১ম ত্রৈ-মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পীরগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার খাল-খনন প্রকল্পের উদ্বোধন পীরগঞ্জে পূর্ব চৌরাস্তা ব্যাবসায়ী সমিতি নির্বাচন-রব্বানী সভাপতি, রাজা সম্পাদক পীরগঞ্জে সিসি ক্যামেরার আওতায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে সাবেক দুই এমপিসহ ৪৮ জনের বিরুদ্ধে শিল্পপতির চাঁদাবাজী মামলা

আজম রেহমান::ঠাকুরগাঁও-২ আসনের ২ সাবেক এমপি’র বিরুদ্ধে জমি জবরদখল করে ১০ কোটি টাকা চাঁদাবাজীর মামলা করেছে বিশিষ্ট শিল্পপতি হাবিবুল ইসলাম বাবলু। তিনি মঙ্গলবার ৩ সেপ্টেম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। মামলার বাদী সদর উপজেলার পারপুগী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে হাবিবুল ইসলাম বাবলু। পরে আদালতের বিচারক রহিমা খাতুন মামলাটি থানায় এজাহার হিসেবে নথিভুক্তের নির্দেশ দেন।

আসামিরা হলেন—ঠাকুরগাঁও-২ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি দবিরুল ইসলাম, তার ছেলে সদ্য সাবেক এমপি মাজাহারুল ইসলাম সুজন, মমিরুল ইসলাম সুমন, বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, আমজানখোর ইউনিয়নের চেয়ারম্যান আকালু ডোঙ্গা, একই উপজেলার তাঁতী লীগের সভাপতি সাদেকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান শামীম, মহিষমারি গ্রামের ইসাহাক আলীর ছেলে হুমায়ূন কবির, কলেজপাড়ার মৃত তসলিম উদ্দিনের ছেলে আদম আলী, বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ির মৃত শামসুলের ছেলে আমিনুল ইসলাম ও মমিনুল ইসলাম ভাসানী ও হরিনমারি সরকারপাড়ার মৃত মফিরতের ছেলে মতিন।

এ ছাড়াও রয়েছেন, বেলসাড়া গ্রামের মৃত রহমান আলীর ছেলে জুলফিকার আলী,বামুনিয়া পাড়িয়া গ্রামের মৃত তহিদুল ইসলামের ছেলে ফজলে রাব্বী রুবেল, রাঙ্গাটলি ভানোর গ্রামের দবিরুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম, আমজানখোর ইউনিয়নের মোড়ল বস্তি গ্রামের মৃত আকালুর ছেলে লাজিব উদ্দীন কালঠু, একই ইউনিয়নের উদয়পুর বাগানবাড়ি গ্রামের ঝরুয়ার ছেলে মুনছুর, কাশিডাঙ্গা গ্রামের মৃত ইদ্রিশ আলীর ছেলে আজহার আলী, হরিনমারী সরকারপাড়া গ্রামের খতিবতের ছেলে আশরাফুল, সর্বমঙ্গলা বড়বাড়ি গ্রামের মোজাফর রহমানের ছেলে আরজু লিটন, বড়পলাশবাড়ী পূর্ব বড়গাছিয়া গ্রামের শহীদের ছেলে আবু শাহীন, বালিয়াডাঙ্গী উপজেলা চড়ইগতি গ্রামের ইলিয়াসের ছেলে লাবলু, দোগাছি চাড়োল গ্রামের মৃত কফিজুল হকের ছেলে জিল্লুর রহমান, ভাঙ্গাটুলি ভানোর এলাকার মৃত উলফত উদ্দিনের ছেলে রফিক বিডিআর, আমজানখোর ইউনিয়নের কাশিবাড়ি গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে শাহজাহান, বালিয়াডাঙ্গী ঢেকনাপাড়া গ্রামের আব্দুস সোবহানের ছেলে আব্দুর রাজ্জাক, আমজানখোর ইউনিয়নের মাহাতবস্তি গ্রামের আকালু ডোঙ্গার ছেলে বাবু, আমজনখোর ইউনিয়নের রত্নাই মারাধার গ্রামের জসীমউদ্দীনের ছেলে তাজু মেম্বার। এ ছাড়াও অজ্ঞাত আরও ২০ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

মামলার বাদী হাবিবুল ইসলাম বাবলু জানান, বালিয়াডাঙ্গী উপজেলায় ৯০ একর জমি রয়েছে। তার মধ্যে দখলে রয়েছে ২০ একর, বাকি জমি মামলার আসামিগণ দখল করে রেখেছেন। আশা করছি, আদালতের মাধ্যমে ন্যায় বিচার পাবো।
এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদিন জানান, মামলাটি আমলে নিয়ে থানায় এজাহারের হিসেবে গণ্য করতে বলা হয়েছে। আমরা আশা করছি, মামলা নথিভুক্ত করে আসামিদের আইনের আওতায় আনবে পুলিশ।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে সাবেক দুই এমপিসহ ৪৮ জনের বিরুদ্ধে শিল্পপতির চাঁদাবাজী মামলা

আপডেট টাইম ০৪:২১:২৪ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪