সংবাদ শিরোনাম
মানবিকতা, সততা ও কর্মনিষ্ঠায় পীরগঞ্জ-বাসীর আস্থার প্রতীক ইউএনও গোলাম রব্বানী সরদার ৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা পীরগঞ্জে দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ন করতে উপজেলা প্রশাসনের মত-বিনীময় সভা পীরগঞ্জে হিন্দু ধর্মীয় দুর্গা-পূজার জন্য অনুদান বিতরন একটি আদর্শ, একটি স্বপ্নকে বাস্তবে রুপ দেবার ক্ষেত্রে এটি নি:সন্দেহে একটি গুরুত্বপূর্ন মাইলফলক-পরিচালক ইত্তাশাম-উল-হক পীরগঞ্জে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চেরকুঘাট সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন চেরকুঘাট সেতুর উদ্বোধন করলেন এমপি জাহিদুর ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা

আজম রেহমান, ঠাকুরগাঁও::
ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স (এএমআর)’ রোধে প্রাণিসম্পদ সংশ্লিষ্ট স্টেক-হোল্ডারদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২ সেপ্টেম্বর পীরগঞ্জ  উপজেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে সৈয়দপুর ইউনিয়নে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিবেকানন্দ রায় নিমাই।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে ডা. জাহাঙ্গীর আলম বলেন, দেশের অর্থনীতি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে প্রয়োজনের অতিরিক্ত ও নিয়মবহির্ভূতভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে ক্ষতিকারক জীবাণুগুলো ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলছে। এতে সাধারণ রোগের চিকিৎসাতেও ওষুধ কার্যকর না হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে, যা পশু-পাখির পাশাপাশি মানবস্বাস্থ্যের জন্যও মারাত্মক হুমকি।
তিনি এএমআর প্রতিরোধে নিবন্ধিত ভেটেরিনারিয়ানের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার না করা, ওষুধের কোর্স সঠিকভাবে সম্পন্ন করা, নির্ধারিত উইথড্রয়াল পিরিয়ড মেনে চলা, গ্রোথ প্রমোটর হিসেবে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধ করা এবং খামারে জৈব নিরাপত্তা ও ব্যবস্থাপনা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় তিনি বলেন, “প্রয়োজনে সঠিক নিয়মে ওষুধ, অহেতুক অ্যান্টিবায়োটিক নয়”— এই স্লোগান বাস্তবায়নের মাধ্যমে এএমআর প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
লাইভস্টক সম্প্রসারণ কর্মকর্তা ডা. সানজিদ হাসানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মাস্টার, ভেটেরিনারীি সার্জ ন ডা. মো: রমজান আলী, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা(প্রানিস্বাস্থ্য) এসএ আজম ,উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (কৃত্রিম প্রজনন) মো: মোকারম হোসেন, উপসহকারী কর্মকর্তা মোা. পয়গাম আলী (এ্আই) সহ প্রাণিসম্পদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্টেক-হোল্ডাররা।
সভায় প্রাণিসম্পদ খাতে অ্যান্টিবায়োটিকের যথাযথ ব্যবহার নিশ্চিত করা এবং এএমআর-এর ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

মানবিকতা, সততা ও কর্মনিষ্ঠায় পীরগঞ্জ-বাসীর আস্থার প্রতীক ইউএনও গোলাম রব্বানী সরদার

ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা

আপডেট টাইম ০৪:৫৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬