সংবাদ শিরোনাম
তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে দাম্পত্য কলহের জেরে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃত্যু, স্বামী পলাতক সাংবাদিকতার চাইতে চ্যালেঞ্জিং পেশা আর নেই-মির্জা ফখরুল পীরগঞ্জ প্রাণিসম্পদ দপ্তরে নির্ধারিত ৫শ৪৬ খামারীর মাঝে পশুখাদ্য ও উপকরণ বিতরণ পীরগঞ্জ উপজেলা পরিষদে এমপি’র অফিস উদ্বোধন পীরগঞ্জে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সাথে স্থানীয় এমপি;র মত-বিনীময় সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের ১ম ত্রৈ-মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পীরগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার খাল-খনন প্রকল্পের উদ্বোধন পীরগঞ্জে পূর্ব চৌরাস্তা ব্যাবসায়ী সমিতি নির্বাচন-রব্বানী সভাপতি, রাজা সম্পাদক পীরগঞ্জে সিসি ক্যামেরার আওতায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

সকল ধর্মের মানুষদের নিয়ে ‌সম্প্রীতির ঐক্যতানে গাহি সাম্যের গান’ সমাবেশ

ষ্টাফ রিপোর্টার :: সম্প্রীতির ঐক্যতানে গাহি সাম্যের গান এই স্লোগানে সকল ধর্মালম্বীগণের সাথে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সম্প্রীতি র‍্যালী ও সমাবেশ অনু্ষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে পীরগঞ্জ থানার আয়োজনে সম্প্রীতি সমাবেশের আয়োজন করে। সম্প্রীতির ঐকতানে গাহি সাম্যের গান স্লোগানে সমাবেশ ও র‍্যালীতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্ট্রান সম্প্রদায়ের লোকজন এতে অংশ নেয়।

প্রথমে র‍্যালীটি পীরগঞ্জ থানা থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভায় মিলিত হয়।

উক্ত আলোচনা সভায় পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলামের সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম, সহকারী কমিশনার ভূমি এন এম ইসফাকুল কবির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর হক জিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাজিউর রহমান রাজা, উপজেলা জামায়াতের আমীর বাবলুর রশিদ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এসোসিয়েশনের সভাপতি রেভারেল বিষ্ণুপদ রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অতুল প্রসাদ রায়,পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল সহ আরো অনেকে।

সমাবেশে বক্তারা জানান, পীরগঞ্জ থানায় বিগত দিনগুলোকে সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন অটুট ছিল। আগামীর দিনগুলোতে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। ভারতের অপ্রচার ও গুজব থেকে সীমান্তের মানুষ সচেতন থাকার পরামর্শ দেন বক্তারা।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল

সকল ধর্মের মানুষদের নিয়ে ‌সম্প্রীতির ঐক্যতানে গাহি সাম্যের গান’ সমাবেশ

আপডেট টাইম ০৫:১০:৩২ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪