সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

৪ বিঘা জমি নিয়ে দুই পক্ষের বিবাদ ১৫ বছর ধরে : সংঘর্ষে আহত অর্ধশত, ১৪৪ ধারা জারি

ষ্টাফ রিপোর্টার :: ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলায় ৪ বিঘা জমি নিয়ে ১৫ বছর ধরে চলে আসা বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে আবারো সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন উভয় পক্ষের কমপক্ষে অর্ধশতাধিক। শান্তিশৃঙ্খলা রক্ষায় ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ।
১১ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুরজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, দুপুরে জেলার হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের আটঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হরিপুরের গেদুরা ইউনিয়নে চার বিঘা জমি নিয়ে ১৫ বছর ধরে আটঘরিয়া গ্রামের মাহাতাব গংয়ের সঙ্গে বেলডাঙ্গী গ্রামের ইয়াসিন, নুরুল গংয়ের বিরোধ চলে আসছে। যা নিয়ে আদালতে মামলা চলছে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালত ওই জমিতে ১৪৪ ধারা জারি করেন। শুক্রবার আদালতের ১৪৪ ধারা ভঙ্গ করে জমি দখলের জন্য এলাকায় গেলে এক পর্যায়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা, সংর্ঘষ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উভয় পক্ষ দা, বল্লম, লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে দুই পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। পরে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দিলেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় বিকেলে হরিপুর উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

আহতদের ঠাকুরগাঁও জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংঘর্ষ চলাকালে দুই পক্ষের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সংবাদ পেয়ে হরিপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যাকারিয়া মণ্ডল বলেন, দীর্ঘদিন ধরেই আটঘরিয়া গ্রামে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। আদালত এর আগেও এই জমিতে ১৪৪ ধারা জারি করেছেন।

তিনি বলেন, আজ জমি দখল করতে গেলে মাহাতাব গং ও ইয়াসিন, নুরুল গংয়ের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের বাড়িঘরে ভাঙচুর ও আগুন দেয় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুরজ্জামান বরেন, দুই পক্ষ আক্রমণাত্মক অবস্থানে রয়েছে এবং চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় জানমালের ক্ষয়ক্ষতি আশঙ্কা রয়েছে। জানমাল রক্ষা ও শান্তিশৃঙ্খলা রক্ষার স্বার্থে গেদুড়া কিশমত এলাকা ও আটঘরিয়া বাজারে ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

৪ বিঘা জমি নিয়ে দুই পক্ষের বিবাদ ১৫ বছর ধরে : সংঘর্ষে আহত অর্ধশত, ১৪৪ ধারা জারি

আপডেট টাইম ০৫:০২:৩১ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫