সংবাদ শিরোনাম
তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে দাম্পত্য কলহের জেরে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃত্যু, স্বামী পলাতক সাংবাদিকতার চাইতে চ্যালেঞ্জিং পেশা আর নেই-মির্জা ফখরুল পীরগঞ্জ প্রাণিসম্পদ দপ্তরে নির্ধারিত ৫শ৪৬ খামারীর মাঝে পশুখাদ্য ও উপকরণ বিতরণ পীরগঞ্জ উপজেলা পরিষদে এমপি’র অফিস উদ্বোধন পীরগঞ্জে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সাথে স্থানীয় এমপি;র মত-বিনীময় সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের ১ম ত্রৈ-মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পীরগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার খাল-খনন প্রকল্পের উদ্বোধন পীরগঞ্জে পূর্ব চৌরাস্তা ব্যাবসায়ী সমিতি নির্বাচন-রব্বানী সভাপতি, রাজা সম্পাদক পীরগঞ্জে সিসি ক্যামেরার আওতায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

মোবাইল কোর্টে ১২ ফার্মেসির বিরুদ্ধে মামলা, জরিমানা, সিলগালা

ঠাকুরগাঁও অফিস:: ঠাকুরগাঁওয়ে অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধে সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিয়ানে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫টি ফার্মেসিকে জরিমানা, ৬টি ফার্মেসির বিরুদ্ধে মামলা এবং একটি ফার্মেসিকে সিলগালা করে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার ২৯ জুলাই বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গড়েয়া বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত গড়েয়া বাজারে সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে অবৈধ ওষুধ, ওষুধের অতিরিক্ত মূল্য, ড্রাগ লাইসেন্স, সরকারি ওষুধ বিক্রি, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিতে নজর দেওয়া হয়। এসময় অনিয়মের অভিযোগে ৬টি ফার্মেসির বিরুদ্ধে মামলা, ৫টি ফার্মেসিকে  ২৭ হাজার টাকা জরিমানা ও মোস্তফা ফার্মেসিকে সিলগালা করে দেওয়া হয় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে।
অভিযানকালে অন্যান্য ফার্মেসিগুলো নকল-ভেজাল ও আনরেজিস্টার্ড ওষুধ বিক্রি না করা, প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি না করা ও সঠিক তাপমাত্রায় ওষুধের সংরক্ষণ নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিক-নির্দেশনা ও পরামর্শ দেয়া হয়।
সেনাবাহিনীর এই যৌথ অভিযানের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি ও প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা বেড়েছে বলে জানান ঠাকুরগাঁও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রহমান শেখ। তিনি বলেন, এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল

মোবাইল কোর্টে ১২ ফার্মেসির বিরুদ্ধে মামলা, জরিমানা, সিলগালা

আপডেট টাইম ০৫:৪৫:১৩ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫