সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত

পীরগঞ্জে সিসি ক্যামেরার আওতায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ২০২৬ সালের এসএসসি পরীক্ষা ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ৫ টি কেন্দ্রে নকল মুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা সহ প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষা কেন্দ্র গুলোতে সার্বক্ষনিক মনিটরিং করা হয়েছে। নকল মুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি/সমমানের ১ম দিনের বাংলা ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় পরীক্ষার্থীর অভিভাবকরা বেশ খুশি। উপজেলা নির্বাহী অফিসার, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পরীক্ষা কমিটির সভাপতি মোঃ গোলাম রব্বানী সরদার সার্বক্ষনিক পরীক্ষা কেন্দ্র গুলো মনিটরিং করেন। এছাড়া দিনাজপুর শিক্ষা বোর্ডের ভিজিল্যান্স টিম, বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নুর ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আরিফুল্লাহ আরিফ, পাইলট উচ্চ বিদ্যালয় (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) মোঃ শাহজালাল সাজু, মাদ্রাসা কেন্দ্র প্রধান ও কারিগরী কেন্দ্র প্রধান সহ পুলিশ প্রশাসন, সংবাদকর্মী ও পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকলেই পরীক্ষাকে শতভাগ নকলমুক্ত করার ব্যাপারে ইতিবাচক ভূমিকা পালনের তথ্য পাওয়া গেছে। এবারের পরীক্ষায় কারিগরী কেন্দ্র, মাদ্রাসা কেন্দ্র, পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র, সরকারী বিনক বালিকা কেন্দ্র এবং জাবরহাট সহ ৫ কেন্দ্রে মোট ৪ হাজার ১শ’ ৪১ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

পীরগঞ্জে সিসি ক্যামেরার আওতায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট টাইম ০১:১৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬