আজম রেহমান,ঠাকুরগাঁও:: নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানারে ১৫ আগষ্ট পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সম্পৃক্ত থাকা ও নাশকতার চেষ্টার অভিযোগে পুলিশ জেলার পীরগঞ্জ উপজেলার ২ আওয়ামীলীগ কর্মীকে আটক করে ১৬ আগষ্ট ঠাকুরগাঁও কারাগারে পাঠিয়েছে।
জানা গছে, ১৫ আগস্টকে কেন্দ্র করে পীরগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের র্কাযক্রম পরিচালনা এবং নাশকতা চেষ্টার অভিযোগের প্রেক্ষিতে শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় । গ্রেপ্তারকৃতরা হলেন, পীরগঞ্জ ইউনিয়নের নারায়ণপুর প্রধানপাড়া গ্রামরে মৃত হাজী দারফ তুল্লাহর ছেলে ফজলুল হক এবং একই গ্রামের মৃত বরেন চন্দ্র শীলের ছেলে কার্তিক চন্দ্র শীল। পুলিশ জানায়, আওয়ামী লীগের রাজনৈতিক র্কাযক্রম নিষিদ্ধ থাকার পরও ১৫ আগস্ট পালন করা হয়েছে এমন কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাওয়া যায়। বিষয়টি খতিয়ে দেখে এবং নাশকতার চেষ্টার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুই ব্যাক্তিকে আটক করা হয়। পীরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ জানান, আওয়ামী লীগের র্কাযক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় আইন অমান্য করে ১৫ আগস্ট পালন ও নাশকতা চেষ্ট করার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ সারাদিন ডেস্ক : 








