আজম রেহমান,ঠাকুরগাঁও :: কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা, ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশে আল-হাসানাহ পরিচালক তার বক্তব্যে বলেছেন, শিক্ষার্থীদের মাঝে নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা। ঠাকুরগাঁও জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল-হাসানাহ স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষা ও ৮ম শ্রেনীর বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ও জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা, ২য় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ ক্যাম্পাস-৪ মাঠে প্র্রতিষ্টান পরিচালক ইত্তাশাম-উল-হক মিম এর সভাপতিত্বে ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। অনুষ্টানে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬১ জন এবং ৮ম শ্রেনীতে বৃত্তিপ্রাপ্ত ৩০ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেষ্ট প্রদানপূর্বক স্বারক সম্মাননা জানানো হয়।
পরে প্লে থেকে ১০ম শ্রেনী পর্যন্ত মোট ১৩ টি শ্রেনীর ২য় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও শিক্ষার্থীদের নম্বরপত্র প্রদান করা হয়। অনুষ্টানে বক্তব্য রাখেন প্রতিষ্টানের প্রধান শিক্ষক মো: রাশেদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মো: বেলাল হোসেন, ৪ নং ক্যাম্পাস ইনচার্জ মো: খালেসুর রহমান, ১ নং ক্যাম্পাস ইনচার্জ মো: মনোয়ার হোসেন, গনিত শিক্ষক মো: মমতাজুর রহমান প্রমুখ। সভায় প্রতিষ্ঠান পরিচালক বলেন, নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা। আমাদের আজ প্রয়োজন সুশিক্ষা, যে শিক্ষা আমাদের সন্তানকে আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলবে। যে শিক্ষা তাদের জীবনের নির্ধারিত গন্তব্য তৈরী করবে। ভালো কে ভালো, সাদাকে সাদা আর কালো কে কালো বলতে শেখাবে।

সংবাদ সারাদিন ডেস্ক : 








