সংবাদ শিরোনাম
তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে দাম্পত্য কলহের জেরে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃত্যু, স্বামী পলাতক সাংবাদিকতার চাইতে চ্যালেঞ্জিং পেশা আর নেই-মির্জা ফখরুল পীরগঞ্জ প্রাণিসম্পদ দপ্তরে নির্ধারিত ৫শ৪৬ খামারীর মাঝে পশুখাদ্য ও উপকরণ বিতরণ পীরগঞ্জ উপজেলা পরিষদে এমপি’র অফিস উদ্বোধন পীরগঞ্জে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সাথে স্থানীয় এমপি;র মত-বিনীময় সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের ১ম ত্রৈ-মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পীরগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার খাল-খনন প্রকল্পের উদ্বোধন পীরগঞ্জে পূর্ব চৌরাস্তা ব্যাবসায়ী সমিতি নির্বাচন-রব্বানী সভাপতি, রাজা সম্পাদক পীরগঞ্জে সিসি ক্যামেরার আওতায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

আইফোনের ক্যামেরা প্রযুক্তি আরও উন্নত করছে অ্যাপল

প্রতিবছর নতুন আইফোন বাজারে আসে আর তাতে ক্যামেরা প্রযুক্তির উন্নতি হয়, এটাই যেন রীতি হয়ে দাঁড়িয়েছে। এবার ক্যামেরা প্রযুক্তিতে আরও উন্নতি করেছে অ্যাপল। তাদের পরবর্তী আইফোনে এমন ক্যামেরা প্রযুক্তি ব্যবহৃত হতে পারে, যা রীতিমতো ডিএসএলআর ক্যামেরাকেও হারিয়ে দেবে। অ্যাপল সম্প্রতি এমন একটি ক্যামেরা প্রযুক্তির পেটেন্ট আবেদন করেছে, যাতে নতুন ধরনের ফ্ল্যাশ মডিউল যুক্ত থাকছে। এটি ঠিক ডিএসএলআরের মতোই কাজ করবে। ডিজিটাল ট্রেন্ডসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পেটেন্ট আবেদন অনুযায়ী, ফ্ল্যাশলাইট মডিউলটিকে বলা হবে ডুয়াল লেন্স ক্যামেরা ফোকাসিং লাইটিং মডিউল। এটি এলইডি ফ্ল্যাশের দিক পরিবর্তনে ব্যবহার করা যাবে। এ ছাড়া ব্যবহারকারী চাইলে ফ্ল্যাশ কমবেশি করতে বা ফ্ল্যাশলাইটের বিম পরিবর্তন করতে পারবেন।

যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে ওই পেটেন্ট আবেদনটি করা হয়। নতুন প্রযুক্তি কবে নাগাদ আইফোনে যুক্ত হবে, এ বিষয়ে অ্যাপল কোনো তথ্য জানায়নি। তবে বিশ্লেষকেরা ধারণা করছেন, পরবর্তী আইফোনে নতুন ক্যামেরা প্রযুক্তি আনতে পারে অ্যাপল।

ভবিষ্যতের আইফোন ও আইপ্যাডগুলোতে আরও শক্তিশালী কাচ ব্যবহার করা হতে পারে বলেও প্রযুক্তিবিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গত এপ্রিল মাসে ‘টার্বুলার গ্লাস কনস্ট্রাকটেড আইফোন’ নামে একটি পেটেন্ট আবেদন করেছে অ্যাপল। সে সূত্র ধরেই আরও শক্তিশালী গ্লাসের কথা বলা হচ্ছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল

আইফোনের ক্যামেরা প্রযুক্তি আরও উন্নত করছে অ্যাপল

আপডেট টাইম ০৪:৫৭:৫২ অপরাহ্ন, রবিবার, ১০ জুন ২০১৮