সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

হোয়াটসঅ্যাপের পিন ভুলে গেলে কী করবেন

ডেস্ক::হোয়াটসঅ্যাপের পিন দেখে অনেকেই ভাবছেন হয়তো ভুল দেখছেন। আসলে না, হোয়াটসঅ্যাপের পাসওয়ার্ড বা অন্য পিন নয়। যারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে টু-স্টেপ ভেরিফিকেশন ফিচার ব্যবহার করেন তাদের ক্ষেত্রে এটি খুবই প্রয়োজন জেনে রাখা।

বাড়তি সুরক্ষার জন্য হোয়াটসঅ্যাপে রয়েছে টু-স্টেপ ভেরিফিকেশন। তবে এটি একটি অপশনাল ফিচার। ব্যবহারকারী চাইলে ব্যবহার করবেন, নয়তো এড়িয়ে যেতে পারেন। তবে জানেন কি? এই ফিচারের সাহায্যে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অনেক বেশি সুরক্ষিত থাকবে।

এই টু-স্টেপ ভেরিফিকেশন যাকে টু ফ্যাক্টর অথেনটিফিকেশনও বলা হয়। এর সাহায্যে ব্যবহারকারী নিজের হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্টে সুরক্ষার একটি অতিরিক্ত স্তর যুক্ত করতে পারবেন। ফলে অন্য কারো হাতে আপনার ফোন গেলেও আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, ওই ব্যক্তি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে দেখতে পারবে না।

নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে টু-স্টেপ ভেরিফিকেশন ফিচার চালু করার পর যখন আপনি হোয়াটসঅ্যাপ খুলবেন তখন আপনাকে একটি ৬ ডিজিট পিন দিতে হবে। এই পিন নম্বর ব্যবহারকারী নিজেই সেট করতে পারবেন। আর হোয়াটসঅ্যাপ খোলার সময় এই পিন দিলে তবেই আপনার অ্যাকাউন্ট ও চ্যাটবক্স ওপেন হবে।

পাশাপাশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে টু-স্টেপ ভেরিফিকেশন সেটআপ করলে হোয়াটসঅ্যাপ আপনার ই-মেইল অ্যাড্রেস চাইবে। এই ই-মেইল অ্যাড্রেসে হোয়াটসঅ্যাপ একটি রিসেট লিঙ্ক পাঠাবে। যদি কোনো ব্যবহারকারী ওই ছয় ডিজিটের পিন নম্বর ভুলে গিয়ে থাকেন তাহলে এই রিসেট লিঙ্ক কাজে লাগাতে পারবেন। অ্যান্ড্রয়েড ও আইফোন উভয় ক্ষেত্রেই কাজটি করতে পারবেন।

চলুন দেখে নেয়া যাক কীভাবে পিন উদ্ধার করবেন-

> প্রথমে আপনার স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলুন।

> এবার ‘ফরগট পিন’ অপশনে ট্যাপ করুন।

> এরপর সেন্ড মেল অপশনে ট্যাপ করতে হবে। যে ই-মেইল অ্যাড্রেস আপনার দেওয়া ছিল সেখানে একটি রিসেট লিঙ্ক পাঠাবে হোয়াটসঅ্যাপ।

> ই-মেইলে গিয়ে রিসেট লিঙ্ক খুলে ‘কনফার্ম’ অপশনে ক্লিক করতে হবে।

> এবার পুনরায় ফোনের হোয়াটসঅ্যাপ খুলতে হবে।

> আবারও ‘ফরগট পিন’ অপশনে ট্যাপ করতে হবে।

> এরপর ট্যাপ করতে হবে ‘রিসেট’ অপশনে।

সূত্র: গ্যাজেটস নাও

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

হোয়াটসঅ্যাপের পিন ভুলে গেলে কী করবেন

আপডেট টাইম ০৫:১৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২