সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

আশুলিয়া ক্লাসিক বাস খাদে পড়ে গুরুতর আহত ১২

স্টাফ করেসপন্ডেন্ট : ঢাকার আশুলিয়ায় ‘আশুলিয়া ক্লাসিক’ নামের একটি যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠিয়েছে উদ্ধারকর্মী দল ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।
আশুলিয়া থানাধীন মরাগাং এলাকায় শনিবার রাত ৯টা ১০ মিনিটে বেপরোয়াগামী ‘আশুলিয়া পরিবহণ’ এর ঢাকা মেট্রো ব- ১৫-০০২৩ নম্বরের বাস নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। পরে এক ঘন্টা অভিযান চালিয়ে সড়ক থেকে ৩০ ফিট নিচের খাদের পানি থেকে অন্তত ১২ জন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছে
আহতদের মধ্যে চার জনের পরিচয় জানা গেছে। তারা হলেন, মুন্সিগঞ্জ জেলার বেজগাও এলাকার আবুল শেখের ছেলে বিল্লাল হোসেন, ও তার বোন মানছুরা, একই এলাকার জালাল মিয়ার মেয়ে লিমা খাতুম ও আব্দুল মান্নানের ছেলে শাকিল। তারা বর্তমানে আশুলিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে উত্তরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম নতুন সময়কে বলেন, ‘আশুলিয়া ক্লাসিক (ঢাকা মেট্রো ব-১৫-০০২৩) যাত্রীবাহী পরিবহন ঢাকা থেকে নবীনগর যাওয়ার পথে আশুলিয়ার মরাগাং এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ৩০ ফিট নীচে পানিতে পড়ে যায়। পরবর্তীতে সংবাদ পেয়ে উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আমার নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করা হয়। প্রায় ১ ঘন্টার চেষ্টায় ১০/১২ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পৌঁছানো হয়।
তিনি বলেন, আহতদের চার জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, মুন্সিগঞ্জের বিল্লাল হোসেন ও তার বোন মানছুরা, লিমা খাতুন ও শাকিল।
এদিকে ঘটনাস্থলে থাকা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক বলেন, ‘আহত যাত্রীদের অন্তত ১৫ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এদিকে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।
উল্লেখ্য, এ দুর্ঘটনার দেড় মাস পূর্বে উত্তরার কামাড়পাড়া এলাকায় একই পরিবহনের অপর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছিলেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

আশুলিয়া ক্লাসিক বাস খাদে পড়ে গুরুতর আহত ১২

আপডেট টাইম ১২:১৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৪ জুন ২০১৮