সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী নিহত

আজম রেহমান,সারাদিন ডেস্ক::ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী সীমান্তে ভারতে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত আলী হোসেন (১৭) হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী সীমান্তের মন্নাটলি গ্রামের মোস্তফার ছেলে। ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে বিএসএফ’র কাছে কড়া প্রতিবাদ জানানো হয়েছে এবং ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আহবান করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, শনিবার ভোর ৪ টার দিকে ডাবরী ও কাঁঠালডাঙ্গী সীমান্তের মাঝামাঝি ৩৬৯/এস-৬-এ নং পিলারের কাছে ভারতীয় কাঁটাতারের বেড়া কেটে অবৈধভাবে অনুপ্রবেশ করলে নারগাঁও বিএসএফ ক্যাম্পের জওয়ানদের গুলিতে আহত হয়।গুলিবিদ্ধ হওয়ার পর সে পালিয়ে বাংলাদেশের সীমানায় চলে আসে এবং অজ্ঞান হয়ে পড়ে। আশপাশের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে আনার সময় গুলিবিদ্ধ হওয়ার ৩ ঘন্টা পর ৭ টার দিকে তার মৃত্যু হয়। এই গরু কারবারিদলের বাকি সদস্যরা হোসেন কে রেখে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান ।
ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হোসেন জানান,এ ব্যাপারে বিএসএফ’র কাছে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। তিনি বলেন এ ব্যাপারে কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে ভারতের ১৪৬ উত্তর দিনাজপুর বিএসএফ’র ব্যাটালিয়নের কমান্ডার কমান্ডেন্ট হিন্দালালের সাথে পতাকা বৈঠকে যোগ দিতে তিনি সীমান্তের পথে রয়েছেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী নিহত

আপডেট টাইম ০৫:৩১:১৯ অপরাহ্ন, শনিবার, ২১ জুলাই ২০১৮