ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পীরগঞ্জে অবৈধভাবে পেট্রল মজুদকালে পাম্প মালিককে মোবাইল কোর্টে জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত

যুক্তরাষ্ট্র সফরে রোনাল্ডোকে বিশ্রাম দিল জুভেন্টাস

জুভেন্টাসে থাকা নিয়ে এখনো অনিশ্চয়তা থাকলেও মিরালেম জানিচ ও ড্যানিয়েল রুগানিকে রেখেই প্রাক মৌসুম যুক্তরাষ্ট্র সফরের দল ঘোষনা করেছে জুভেন্টাস। তবে ক্রিস্টিয়ানো রোনাল্ডোসহ বিশ^কাপ তারকাদের বিশ্রাম দেয়া হয়েছে। রাশিয়ায় পর্তুগালের হয়ে চারটি ম্যাচে অংশ নেয়া ১১২ মিলিয়নে রিয়াল মাদ্রিদ থেকে দলভূক্ত হওয়া রোনাল্ডোকে দলে বিবেচনা করা হয়নি।
এদিকে চেলসির সাথে আলোচনায় থাকা সেন্টার-ব্যাক রুগানি যুক্তরাষ্ট্র সফরে দলের সাথে থাকছেন। ২৩ বছর বয়সী এই ডিফেন্ডারকে দলে নিতে ইতোমধ্যেই লন্ডনের ক্লাবটি ৫০ মিলিয়ন ইউরোর চুক্তি চূড়ান্ত করেছে। সিরি-আ চ্যাম্পিয়নদের ছাড়ার তালিকায় আরো একজন হলেন জানিচ। এই মিডফিল্ডারকে দলে নিতে বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও প্যারিস সেইন্ট-জার্মেই সকলেই ১০০ মিলিয়ন ইউরো ব্যয় করতে রাজী আছে।
মাসিমিলিয়ানো আলেগ্রির ২৭ জনের দলে আরো অনুপস্থিত আছেন আর্জেন্টাইন এ্যাটকার গঞ্জালো হিগুয়েইন, পাওলো দিবালা। এছাড়াও হুয়ান কুয়াড্রাডো ও ডগলাস কস্তাকেও বিবেচনা করা হয়নি। এই দলের বাইরে আরো রয়েছেন ব্লেইস মাতৌদি, মারিও মান্দজুকিচ ও মার্কো জাকা।
বৃহস্পতিবার বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচ দিয়ে জুভেন্টাস তাদের ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ মিশন শুরু করবে। এই প্রতিযোগিতায় সিরি-আ জায়ান্টরা বেনফিকা ও রিয়াল মাদ্রিদেরও মোকাবেলা করবে।
Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

পীরগঞ্জে অবৈধভাবে পেট্রল মজুদকালে পাম্প মালিককে মোবাইল কোর্টে জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল

যুক্তরাষ্ট্র সফরে রোনাল্ডোকে বিশ্রাম দিল জুভেন্টাস

আপডেট টাইম ১২:২৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮