সংবাদ শিরোনাম
তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে দাম্পত্য কলহের জেরে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃত্যু, স্বামী পলাতক সাংবাদিকতার চাইতে চ্যালেঞ্জিং পেশা আর নেই-মির্জা ফখরুল পীরগঞ্জ প্রাণিসম্পদ দপ্তরে নির্ধারিত ৫শ৪৬ খামারীর মাঝে পশুখাদ্য ও উপকরণ বিতরণ পীরগঞ্জ উপজেলা পরিষদে এমপি’র অফিস উদ্বোধন পীরগঞ্জে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সাথে স্থানীয় এমপি;র মত-বিনীময় সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের ১ম ত্রৈ-মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পীরগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার খাল-খনন প্রকল্পের উদ্বোধন পীরগঞ্জে পূর্ব চৌরাস্তা ব্যাবসায়ী সমিতি নির্বাচন-রব্বানী সভাপতি, রাজা সম্পাদক পীরগঞ্জে সিসি ক্যামেরার আওতায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

‘প্রতিটি ঘরে ইন্টারনেট পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর’

চলতি বছরের মধ্যে দুর্গম ৭শ’ ৭২টি ইউনিয়ন বাদে দেশের সবকটি ইউনিয়ন অপটিকেল ফাইভার নেটওয়ার্ক সংযোগের আওতায় আসবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।
তিনি বলেন, দেশের প্রতিটি ঘরে ইন্টারনেট পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। দুর্গম এলাকায় মাইক্রোওয়েভ অথবা বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে দ্রুততার সাথে ইন্টারনেট সংযোগ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অপারেশন গ্রুপ ও আইএসপিএবি আয়োজিত ‘ইন্টারনেট অপারেশন টেকনোলজি’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ মহাকাশে ৫৭ তম স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের মর্যাদা অর্জন করেছে। দেশে ফোর-জি মোবাইল প্রযুক্তি চালূ করা হয়েছে। তিনি বলেন, আমরা দুনিয়ার গুটিকয়েক দেশের মধ্যে একটি দেশ যারা ৫জি পরীক্ষা করেছি। অতীতে তিনটি শিল্পবিপ্লবে আমরা শরীক হতে পারিনি, চতুর্থ শিল্লবিপ্লব আমরা হাত ছাড়া করতে পারি না। ডিজিটাল এই বিপ্লবে বাংলাদেশ এখন সারা বিশ্বের কাছে অনুকরণীয়।
টেলিযোগাযোগ মন্ত্রী দেশের টেলিযোগাযোগ উন্নয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরে বলেন, ১৯৭৩ সালে বাংলাদেশের আইটিইউ এর সদস্যপদ লাভ এবং ১৯৭৫ সালের ১৪ জুন বেতবুনিয়ায় ভূ-উপগ্রহ কেন্দ্র প্রতিষ্ঠা করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে বৈশ্বিক কানেকটিভিটির মাধ্যমে প্রথম ডিজিটাল যুগের যাত্রার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।
তিনি আগস্ট মাস বাঙালি জাতির শোকের মাস উল্লেখ করে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট নির্মমভাবে ঘাতকের বুলেটে নিহত বাঙালি জাতির ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক প্রকাশ করেন। মোস্তাফা জব্বার জ্ঞান ভিত্তিক সমাজ বিনির্মাণে শিক্ষার ডিজিটাল রূপান্তরের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, চলমান ডিজিটাল শিল্প বিপ্লবে বাংলাদেশের বিপুল সম্ভাবনা কাজে লাগাতে শিক্ষার ডিজিটাল রূপান্তর অপরিহার্য।
Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল

‘প্রতিটি ঘরে ইন্টারনেট পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর’

আপডেট টাইম ১২:২৫:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ অগাস্ট ২০১৮