সংবাদ শিরোনাম
তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে দাম্পত্য কলহের জেরে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃত্যু, স্বামী পলাতক সাংবাদিকতার চাইতে চ্যালেঞ্জিং পেশা আর নেই-মির্জা ফখরুল পীরগঞ্জ প্রাণিসম্পদ দপ্তরে নির্ধারিত ৫শ৪৬ খামারীর মাঝে পশুখাদ্য ও উপকরণ বিতরণ পীরগঞ্জ উপজেলা পরিষদে এমপি’র অফিস উদ্বোধন পীরগঞ্জে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সাথে স্থানীয় এমপি;র মত-বিনীময় সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের ১ম ত্রৈ-মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পীরগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার খাল-খনন প্রকল্পের উদ্বোধন পীরগঞ্জে পূর্ব চৌরাস্তা ব্যাবসায়ী সমিতি নির্বাচন-রব্বানী সভাপতি, রাজা সম্পাদক পীরগঞ্জে সিসি ক্যামেরার আওতায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল মঙ্গলবার প্রকাশিত হয়েছে। ১৪তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ১৮ হাজার ৩১২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণদের মধ্যে স্কুল পর্যায়ে ১৪ হাজার ১৭৮ জন, স্কুল-২ পর্যায়ে ৫৫৪ জন এবং কলেজ পর্যায়ে ৩ হাজার ৫৮০ জন।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। পরীক্ষার ফল http://www.ntrca.gov.bd ও http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইট থেকে জানা যাবে। তাছাড়া কৃতকার্য প্রার্থীদের টেলিটক থেকে এসএমএসের মাধ্যমেও ফল জানিয়ে দেয়া হচ্ছে।

গত ২৪ জুন থেকে শুরু হয়ে ৯ আগস্ট পর্যন্ত চতুর্দশ শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শেষ হয়। লিখিত পরীক্ষায় ১৯ হাজার ৮৬৩ প্রার্থী উত্তীর্ণ হন। ১৮ হাজার ৭০৯ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেন। গত ২৩ এপ্রিল চতুর্দশ বেসরকারি শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়।

গত বছরের ৮ ও ৯ ডিসেম্বর ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ এ আটটি বিভাগীয় শহরে চতুর্দশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা হয়।

২০১৭ সালের আগস্টে চতুর্দশ বেসরকারি শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা হয়। ৩১ অক্টোবর প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয়। পাসের হার ছিল ২৬ দশমিক ০২ শতাংশ।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল

চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

আপডেট টাইম ১২:১৮:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮