সংবাদ শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে ৪২ বিজিবি’র বিশেষ অভিযান: বিরল সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করছে- ৪২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান –বিজিবি’র অভিযানে ঠাকুরগাঁওয়ের হরিপুর  সীমান্তে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার পীরগঞ্জে মাদক ব্যবসার বাইক জালিয়ে দিলেন জনগন মির্জা ফয়সল-ব্যাংকের চাকরি ছেড়ে রাজনীতি,অত:পর ঠাকুরগাঁও-১ এর সংসদ সদস্য ৪২ বিজিবি’র অভিযানে ৫ জন আটক, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার-‘মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের স্থিতিশীলতাকেও বিপন্ন করে- লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান মানবিকতা, সততা ও কর্মনিষ্ঠায় পীরগঞ্জ-বাসীর আস্থার প্রতীক ইউএনও গোলাম রব্বানী সরদার ৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা

শিক্ষাব্যবস্থায় নৈতিকতা ও মুসলমানদের সভ্যতা-সংস্কৃতি উপেক্ষিত : শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, ‘আমাদের শিক্ষাব্যবস্থায় নৈতিকতা, ইসলাম এবং উপমহাদেশের মুসলমানদের নিজস্ব সভ্যতা-সংস্কৃতি উপেক্ষা করা হয়েছে।’

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাজধানীর যাত্রাবাড়ির এক মিলনায়তনে শিবিরের ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ‘এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের’ সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মহানগর সভাপতি আলাউদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মঞ্জুরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুরুল ইসলাম বলেন, ‘এইচএসসি ও আলিম মিলে এ বছর দেশে ১৪ লাখের অধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, যার মধ্যে ১০ লাখেরও বেশি উত্তীর্ণ হয়েছে। সংখ্যার দিক থেকে এটি অবশ্যই ইতিবাচক, তবে সামগ্রিকভাবে দক্ষতা বা যোগ্যতার জায়গায় যথাযথ ভূমিকা রাখতে পারছে না, যা আমাদের শিক্ষাব্যবস্থা নিয়ে পুনর্বিবেচনার দাবি রাখে।’

তিনি অভিযোগ করেন, ‘শিক্ষাব্যবস্থাটি এমনভাবে গঠন করা হয়েছে, যাতে আন্তর্জাতিক ও দেশীয় একটি মহল আমাদের নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। এর ফলে শিক্ষার্থীরা প্রকৃত দক্ষতা ও যোগ্যতা অর্জনে ব্যর্থ হচ্ছে, যা দেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।’

এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘চব্বিশের আন্দোলনে যেভাবে নেতৃত্ব দিয়ে এদেশ থেকে স্বৈরাচার বিদায় করেছ, তেমনিভাবে শিক্ষাব্যবস্থাসহ সকল বিভাগ থেকে আধিপত্যবাদীদের বিদায় করতে তোমাদের সচেতন থাকতে হবে।’
প্রেস বিজ্ঞপ্তি

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

শিক্ষাব্যবস্থায় নৈতিকতা ও মুসলমানদের সভ্যতা-সংস্কৃতি উপেক্ষিত : শিবির সভাপতি

আপডেট টাইম ০১:৫১:০৮ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪