সংবাদ শিরোনাম
পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ড. ইউনুস নিরপেক্ষ নন, তিনি শিক্ষার্থীদের পক্ষের : ঠাকুরগায়ে দুদু

ষ্টাফরিপোর্টার::
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ড. মুহাম্মদ ইউনূস শিক্ষার্থীদের পক্ষ নিয়ে বলেছেন শিক্ষার্থীদের একটা দল থাকা দরকার। তার মানে তিনি নিরপেক্ষ নন। তিনি একটি পক্ষের লোক। আপনি শিক্ষার্থীদের হয়ে দুই নম্বরি কারবার করলেও করতে পারেন। আপনার পদত্যাগ কিন্তু বিএনপি এখনো দাবি করেনি। দুই নম্বরি করা কিন্তু একজন নোবেল বিজয়ীর কাজ না। এতে আপনার সরকারের সুনাম নষ্ট হবে।
২৩ ফেব্রুয়ারি দুপুরে ঠাকুরগাঁও শহরের সাধারণ পাঠাগার মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় রাখা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি এবং পতিত ফ্যাসিস্টদের ষড়যন্ত্র মোকাবিলায় এই সমাবেশের আয়োজন করা হয়।

শামসুজ্জামান দুদু বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময়ের চেয়ে অনেক খারাপ। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের কাজটা কী? বিগত সরকার পারে নাই, তার একটা ভালো ইলেকশন দেওয়া উচিত। যেটা ১৬ বছরেও আওয়ামী লীগ দেয়নি। ইলেকশনে যারা জিতবে, তাদের হাতে ক্ষমতা দিয়ে দেবেন। আর যদি বিএনপি না জিতে, তাহলে অন্য দলকে ক্ষমতা দেবেন। আপত্তি নেই।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা বলছে তারা খুব জনপ্রিয়। ভালো কথা, ইলেকশনে আসো। তোমাদের নামে যেসব কথাবার্তা শুনি। আমরাও তো ছাত্র ছিলাম। তোমরা যে একমাত্র গণঅভ্যুত্থান করছো তা কিন্তু না, বিএনপিও করেছে। আপনারা রূপায়ন টাওয়ারে ২টা ফ্ল্যাট নিয়েছেন কার টাকায়? চাকরি, ব্যবসা কিছুই তো করেন না। আপনারা যে গাড়িতে চলেন, আমরাও সে গাড়িতে উঠি না।
বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, বিএনপিকে নিয়ে টানাটানি করবেন না, বিএনপি চ্যালেঞ্জ নেওয়া দল, যে কোনো পরিস্থিতিতে বিএনপি চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে। গণতন্ত্রের জন্য যত রক্ত লাগে, যত প্রাণ দিতে হয় বিএনপি দেবে। গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া বিএনপি পিছু হাটবে না। যে দলের নেতা তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর বেগম খালেদা জিয়া, সেই দলকে কীভাবে রুখবেন? দলের ভেতরে টানাটানি থাকতেই পারে, কিন্তু চ্যালেঞ্জ নিতে হবে ঐক্যবদ্ধভাবে। আরও বেশি কাছাকাছি হতে হবে।
শামসুজ্জামান দুদু বলেন, আগামী দিনে যে সরকার হবে সেটা হলো বেগম জিয়ার সরকার, তারেক রহমানের সরকার ও জনতার সরকার। এই বছর নির্বাচন হবে, এই বছরই বিএনপি ক্ষমতায় আসবে। এই বছরই ধানের শীষ জয় লাভ করবে।

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, সহসভাপতি নুর করিম, ছাত্রদলের সভাপতি মো. কায়েস, জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস প্রমুখ।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

ড. ইউনুস নিরপেক্ষ নন, তিনি শিক্ষার্থীদের পক্ষের : ঠাকুরগায়ে দুদু

আপডেট টাইম ০৪:৫১:০২ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫