সংবাদ শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে ৪২ বিজিবি’র বিশেষ অভিযান: বিরল সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করছে- ৪২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান –বিজিবি’র অভিযানে ঠাকুরগাঁওয়ের হরিপুর  সীমান্তে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার পীরগঞ্জে মাদক ব্যবসার বাইক জালিয়ে দিলেন জনগন মির্জা ফয়সল-ব্যাংকের চাকরি ছেড়ে রাজনীতি,অত:পর ঠাকুরগাঁও-১ এর সংসদ সদস্য ৪২ বিজিবি’র অভিযানে ৫ জন আটক, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার-‘মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের স্থিতিশীলতাকেও বিপন্ন করে- লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান মানবিকতা, সততা ও কর্মনিষ্ঠায় পীরগঞ্জ-বাসীর আস্থার প্রতীক ইউএনও গোলাম রব্বানী সরদার ৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা

পীরগঞ্জে কোন তদারকি ছাড়াই চলছে মাংসের বাজার, প্রতি কেজিতে দেড়’শ টাকা বেশি

সারাদিন ডেস্ক:: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কোনো রকম তদারকি ছাড়াই চলছে মাংসের বাজার। এ সুযোগে মাংস ব্যবসায়িরা রোগা, দুর্বল গরু,মহিষ ছাগল জবাই করছেন।
ক্রেতাদের অভিযোগ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোন দাম নির্ধারণ না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে উপজেলা প্রশাসন বলছেন, আশপাশের উপজেলার বাজার অনুযায়ী এখানে গরুর মাংসের কেজি ৫০০ টাকার বেশি হওয়ার কথা না।

এমন অভিযোগের ভিত্তিতে রবিবার সকালে পীরগঞ্জ পৌর শহরের কলেজ হাটে গরুর মাংসের বাজারে গিয়ে দেখা যায়, প্রতি কেজি মাংস ৫৫০ থেকে ৫৬০ টাকা কেজি দরে বিক্রি করছেন মাংস ব্যবসায়ীরা। অনেক মাংসের দোকানে মূল্য তালিকা নেই। দুই-একটা দোকানে মূল্য তালিকা থাকলেও নিচ্ছেন বেশি দামে।

প্রশাসনের তদারকি না থাকায় এমন অবস্থায় সৃষ্টি হয়েছে বলে জানান কয়েকজন মাংস কিনতে আসা কয়েকজন ব্যক্তি। মাংস কিনতে আসা বথপালিগাঁও গ্রামের আব্দুল ফাইদুল, সেনুয়া গ্রামের বাধন,ষ্টেশন এলাকার অনিক বলেন, রমজান মাসের আগে যে গরুর মাংস তারা ৪৫০ টাকা কেজি দরে কিনেছেন এখন তা কিনতে হচ্ছে ৫৫০ থেকে ৫৬০ টাকায়। ছাগলের মাংস কিনতে হচ্ছে ৬৫০ থেকে ৭৫০ টাকা কেজি দামে। এবার পীরগঞ্জে বাজার তদারকির ব্যবস্থা না থাকার কারণে আমাদের বাড়তি টাকা গুনতে হচ্ছে।

গরুর মাংস ব্যবসায়ীরা বলছেন, মাংসের কোয়ালিটি দেখে এর দাম কম নির্ধারণ করা হচ্ছে। তবে ভাল গরুর মাংসের দাম একটু বেশি তো হবেই। দুর্বল বুড়া গরুর মাংসের দাম একটু কম। তাছাড়া প্রশাসনের পক্ষ থেকে গরুর মাংসের দর নির্ধারণ করে দেয়া হয়নি। সে জন্য আমরা যার কাছে যেমন পারছি তেমন দামে মাংস বিক্রি করছি। সরকারি নিয়ম হচ্ছে স্যানেটারি ইন্সপেক্টরের উপস্থিতিতে ডাক্তারি পরীক্ষা করে পশু জবাই করার নিয়ম। কিন্তু নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না। পৌরমেয়র এ বিষয়ে নিজের খেয়াল খুশিমত চলছেন এবং জনস্বাস্থ্য সংশ্লিষ্ঠ বিষয়ে মারাত্নক খামখেয়ালী প্রদর্শন করছেন।
এ বিষয়ে ভেটেরিনারী সার্জন ডা. আবু সরফরাজ হোসেনের মন্তব্য চাওয়া হলে তিনি বলেন, গরুর স্বাস্থ্য পরীক্ষা ছাড়া জবাই করা নিশেধ। কিন্তু এটা বাস্তবায়নের জন্য পৌরমেয়র বিধি সম্মতভাবে পদক্ষেপ নেবেন। তিনি পরিষদের সিদ্ধান্ত মোতাবেক আমাকে পত্র মাধমে আহবান করলে আমি জবাইয়ের আগে স্বাস্স্থ্য পরীক্ষার সার্টিফিকেট দেবো।
রোগা, দুর্বল এমন গরু ছাগল জবাই করে মাংস বিক্রি করা হচ্ছে অবাধে। অনেক সময় কুকুর কামড়ানো গরু ছাগলও জবাই করে মাংস বিক্রির অভিযোগ রয়েছে।
এমনকি পৌরসভার ও উপজেলা স্বাস্থ্য বিভাগের দায়িত্ব প্রাপ্তরা অজ্ঞাত কারণে দায়িত্ব পালন করেননা বলে বিভিন্ন সভায় এমন অভিযোগও উঠে আসে।

তবে এমন অভিযোগ মানতে নারাজ পৌর স্যানেটারি ইন্সপেক্টর নজরুল ইসলাম তিনি বলেন, পৌরসভার অন্য কাজের চাপে নিয়মিত বাজার মনিটরিং করতে পারি না। তবে যথাসাধ্য আমরা চেষ্টা করি। অনেকের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।
এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলা ইউএনও এ ডব্লিউ এম রায়হান শাহ বলেন, কয়েকদিন আগে কলেজ বাজারের মাংসর হাটে গিয়েছিলাম। দাম নিয়ে একটু জটিলতা আছে। মাংস ব্যবসায়িদের মূল্য তালিকা দোকানের সামনে টাঙ্গানোর জন্য বলেছি।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

পীরগঞ্জে কোন তদারকি ছাড়াই চলছে মাংসের বাজার, প্রতি কেজিতে দেড়’শ টাকা বেশি

আপডেট টাইম ০৫:১৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০১৯