সংবাদ শিরোনাম
৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা পীরগঞ্জে দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ন করতে উপজেলা প্রশাসনের মত-বিনীময় সভা পীরগঞ্জে হিন্দু ধর্মীয় দুর্গা-পূজার জন্য অনুদান বিতরন একটি আদর্শ, একটি স্বপ্নকে বাস্তবে রুপ দেবার ক্ষেত্রে এটি নি:সন্দেহে একটি গুরুত্বপূর্ন মাইলফলক-পরিচালক ইত্তাশাম-উল-হক পীরগঞ্জে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চেরকুঘাট সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন চেরকুঘাট সেতুর উদ্বোধন করলেন এমপি জাহিদুর ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

লাইফ সাপোর্টে এরশাদ

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টায় তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়। বিষয়টি জানিয়েছেন জাপার সাবেক মহাসচিব জিয়াউদ্দিন বাবলু।

এর আগে, আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, চিকিৎসকদের প্রত্যাশা অনুযায়ী এরশাদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে না। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসকরা সাবেক রাষ্ট্রপতি এরশাদকে বিশ্বমানের চিকিৎসা দিয়ে যাচ্ছেন। তারা দেশি-বিদেশি বিশেষজ্ঞের সাথে আলাপ-আলোচনা করেই এরশাদের চিকিৎসা দিচ্ছেন।

সিএমএইচ এর চিকিৎসকরা মনে করলেই এরশাদকে বিদেশ নেওয়া হবে অথবা, বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ডাকা হবে বলেও উল্লেখ করেন তিনি।

জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও জানান, এরশাদের ফুসফুসের সংক্রমণ প্রত্যাশা অনুযায়ী কমছে না। প্রয়োজন অনুযায়ী কিডনি কাজ করছে না- এ কারণে তার শরীরে কিছুটা পানি জমেছে। কিন্তু, সিএমএইচের বিশেষজ্ঞ চিকিৎসকরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন এরশাদকে চিকিৎসা দিতে।

গেল ২৬ জুন এরশাদের শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটলে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার

লাইফ সাপোর্টে এরশাদ

আপডেট টাইম ০৭:৫৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯