সংবাদ শিরোনাম
সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা পীরগঞ্জে দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ন করতে উপজেলা প্রশাসনের মত-বিনীময় সভা পীরগঞ্জে হিন্দু ধর্মীয় দুর্গা-পূজার জন্য অনুদান বিতরন একটি আদর্শ, একটি স্বপ্নকে বাস্তবে রুপ দেবার ক্ষেত্রে এটি নি:সন্দেহে একটি গুরুত্বপূর্ন মাইলফলক-পরিচালক ইত্তাশাম-উল-হক পীরগঞ্জে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চেরকুঘাট সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন চেরকুঘাট সেতুর উদ্বোধন করলেন এমপি জাহিদুর ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম

এরশাদের মৃত্যুতে শোকাহত তার সাবেক স্ত্রী বিদিশা

অনলাইন ডেস্ক ॥ সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের মৃত্যুতে শোকাহত তার সাবেক স্ত্রী বিদিশা।

বর্তমানে দেশের বাইরে অবস্থানরত বিদিশা সাবেক স্বামীর মৃত্যুতে আক্ষেপ জানিয়ে বার্তা দিয়েছেন নিজের ফেইসবুক পেইজে। সেখানে প্রোফাইল ছবিকে এতদিন থাকা এরশাদ ও তাদের ছেলে এরিকের ছবি সরিয়ে বসিয়েছেন কালো ব্যাজ।

ফেইসবুকে বিদিশা লিখেছেন, “এ জন্মে আর দেখা হলো না। আমিও আজমীর শরীফ আসলাম, আর তুমিও চলে গেলে। এত কষ্ট পাওয়ার থেকে মনে হয় এই ভালো ছিল। আবার দেখা হবে হয়ত অন্য এক দুনিয়াতে, যেখানে থাকবে না কোনো রাজনীতি।”

দেড় দশক আগে কবিকন্যা বিদিশার সঙ্গে পতিত সামরিক শাসক এরশাদের বিয়ে ছিল রাজনৈতিক অঙ্গনে আলোচিত ঘটনা। তাদের একমাত্র ছেলে শাহতা জারাব (এরিক এরশাদ)।

বিয়ের পর বিদিশার জাতীয় পার্টির রাজনীতিতে সক্রিয় হওয়া এরশাদের প্রথম স্ত্রী রওশন এরশাদকে রুষ্ট করেছিল বলে দলটির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়।

বিয়ের কয়েক বছরের মধ্যে এরশাদ ও বিদিশার বিচ্ছেদ ঘটে। তখন এরিক কার কাছে থাকবে তা নিয়ে দুজনের লড়াই আদালতে গড়ায়।

আদালতের রায়ে এরিকের ভার এরশাদ পেলেও বারিধারার প্রেসিডেন্ট পার্কে বাড়িতে তাকে দেখতে যেতেন বিদিশা।

৯০ বছর বয়সী এরশাদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর তার সম্পত্তি নিয়ে বিদিশার কিছু ফেইসবুক স্ট্যাটাস জাতীয় পার্টির নেতা-কর্মীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছিল।

এরশাদ ট্রাস্ট গঠন করে তাতে তার সব স্থাবর-অস্থাবর সম্পত্তি দান করে গেছেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা

এরশাদের মৃত্যুতে শোকাহত তার সাবেক স্ত্রী বিদিশা

আপডেট টাইম ০৭:১৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০১৯