সংবাদ শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে ৪২ বিজিবি’র বিশেষ অভিযান: বিরল সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করছে- ৪২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান –বিজিবি’র অভিযানে ঠাকুরগাঁওয়ের হরিপুর  সীমান্তে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার পীরগঞ্জে মাদক ব্যবসার বাইক জালিয়ে দিলেন জনগন মির্জা ফয়সল-ব্যাংকের চাকরি ছেড়ে রাজনীতি,অত:পর ঠাকুরগাঁও-১ এর সংসদ সদস্য ৪২ বিজিবি’র অভিযানে ৫ জন আটক, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার-‘মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের স্থিতিশীলতাকেও বিপন্ন করে- লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান মানবিকতা, সততা ও কর্মনিষ্ঠায় পীরগঞ্জ-বাসীর আস্থার প্রতীক ইউএনও গোলাম রব্বানী সরদার ৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা

পীরগঞ্জে ছেলেধরা সন্দেহে মারপিট করায় হেডমাষ্টার গ্রেপ্তার,থানায় মামলা

আজম রেহমান,সারাদিন ডেস্ক::ছেলেধরা সন্দেহে সরকারী ব্রডব্যান্ড টেলিফোন ও ওয়াইফাই স্থাপনকারী টেকনিশিয়ানকে মারপিট করে গুরুতর আহত করার অভিযোগে ২২ জুলাই রাতে ১ হেডমাষ্টারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, সরকারী ইনফো সরকার ফেস-৩ প্রকল্পের অপটিক্যাল ফাইবার টানার কাজে নিয়োজিত টেকনিশিয়ান ঝালকাঠি জেলার রাজাপুর থানার আদাখোলা গ্রামের আব্দুর রহমানের পুত্র ইউনুস আলী হাওলাদার উপজেলার কোষারানীগঞ্জ ইউনয়ন এলাকা হতে ভোমরাদহ এলাকায় ফাইবার টানার লক্ষ্যে বৈদ্যুতিক পোলের সার্ভে কাজের জন্য সকাল ১১ টার দিকে চাঁদপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন পাকা রাস্তায় পৌছামাত্র ঐ স্কুলের প্রধান শিক্ষক কামাল হোসেনের নেতৃত্বে বেশকিছু লোকজন টেকনিশিয়ান ইউনুস আলীকে আটক করে স্কুলমাঠে নিয়ে যায় এবং প্রধান শিক্ষক কামাল হোসেনের হুকুমে দলবদ্ধ লোকজন ইউনুস আলীকে বেধরক মারপিট শুরু করে গুরুতর জখম সহ আহত করে। এ সময় তার পকেটে থাকা ৩৫ শ’ টাকা ও হাতে থাকা ব্যবহৃত ওয়ালটন মোবাইল ছিনিয়ে নেয়। অজ্ঞাত ব্যাক্তির মাধ্যমে সংবাদ পেয়ে এসআই শাখাওয়াত হোসেন সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থল থেকে আহতাবস্থায় টেকনিশিয়ানকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করে। খবর পেয়ে ফাইবার এট হোম লিমিেিটডের ঠাকুরগাঁও ও দিনাজপুর এলাকার কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান এবং ঘটনার বিস্তারিত অবগত হয়ে বেআইনীভাবে মারপিটের সঙ্গে সম্পৃক্ত চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন সহ ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০/১২ জনের বিরুদ্ধে আহত টেকনিশিয়ান ইউনুস আলী বাদী হয়ে পীরগঞ্জ থানায় রাতেই এজাহার দাখিল করেন। এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.বজলুর রশিদ জানান, ছেলেধরা সন্দেহে মারপিটের অভিযোগের প্রেক্ষিতে প্রধান শিক্ষক কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

পীরগঞ্জে ছেলেধরা সন্দেহে মারপিট করায় হেডমাষ্টার গ্রেপ্তার,থানায় মামলা

আপডেট টাইম ০২:৪৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯