সংবাদ শিরোনাম
৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা পীরগঞ্জে দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ন করতে উপজেলা প্রশাসনের মত-বিনীময় সভা পীরগঞ্জে হিন্দু ধর্মীয় দুর্গা-পূজার জন্য অনুদান বিতরন একটি আদর্শ, একটি স্বপ্নকে বাস্তবে রুপ দেবার ক্ষেত্রে এটি নি:সন্দেহে একটি গুরুত্বপূর্ন মাইলফলক-পরিচালক ইত্তাশাম-উল-হক পীরগঞ্জে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চেরকুঘাট সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন চেরকুঘাট সেতুর উদ্বোধন করলেন এমপি জাহিদুর ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

বজ্রপাতে প্রাণ গেল ৪ জনের, আহত ১০

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১০ জন। আহতদের মধ্যে ২ জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল এবং বাকী ৮ জনকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার বিকাল ৩টার সময় জেলার বালিয়াডাঙ্গী ও রাণীশংকৈল উপজেলায় এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহতরা হলেন-রাণীশংকৈল উপজেলার আলসেয়া গ্রামের মনছুর আলীর ছেলে আবু সাঈদ (১৭), একই গ্রামের রবিউল ইসলাম(২৮), জগদল গ্রামের মৃত বাচা মোহাম্মদের ছেলে নুরুল ইসলাম (৪৩) ও বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের দালালবস্তী গ্রামের আব্দুল জব্বার (৪৫)।

বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাব্বেরুল হক জানান, বড় পলাশবাড়ী ইউনিয়নের সরকারবস্তী গ্রামের ভাঙ্গারু নামে এক ব্যক্তির আম বাগানে পাহাড়ার কাজে নিয়োজিত ছিলেন রবিউল ইসলাম ও নুরুল ইসলাম। বজ্রপাতে রবিউল ঘটনাস্থলে এবং নুরুল ইসলামকে হাসপাতালে নেওয়ার সময় মারা যান।

এদিকে বালিয়াডাঙ্গী উপজেলার দালালবস্তী গ্রামে মাঠে কাজ করার সময় আব্দুল জব্বার বজ্রপাতে ঝলসে গিয়ে মারা গেছেন।

রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান জানান, আলসিয়া গ্রামের প্রতিবেশী আব্দুল খালেকের সাথে মাঠে হাঁস আনতে গিয়েছিল আবু সাঈদ। বজ্রপাতে সেখানেই তার মৃত্যু হয়। তবে প্রতিবেশীর কোন ক্ষতি হয়নি বলে জানান তিনি।তিনি জগদল গ্রামের মৃত বাচা মোহাম্মদের ছেলে নুরুল ইসলামের মৃত্যুর কথাও নিশ্চিত করেন টেলিফোনে।

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামান লিমন জানান, দুজনের অবস্থা আশংকা জনক দেখে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে এবং অন্য ৮ জনকে চিকিৎসা দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার

বজ্রপাতে প্রাণ গেল ৪ জনের, আহত ১০

আপডেট টাইম ১১:৫১:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯