ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটভাটার ভিডিও ধারণ করায় সাংবাদিককে হুমকি দিলেন যুবলীগ নেতা নি.কমিশন জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে স্পষ্ট প্রতারণা করেছে জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিয়ে-সারজিস রাজশাহী বিভাগের যেসব আসনে প্রার্থী দিল এনসিপি ঠাকুরগাঁও -২ আসনে বিএনপি প্রার্থী ডা: সালামের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল পরিবারের উদ্যোগ- এতিম ও নারীদের জন্য নির্মিত হচ্ছে মির্জা রুহুল আমিন অ্যান্ড ফাতেমা মেমোরিয়াল কমপ্লেক্স প্রাইমারী শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীনকে নোয়াখালী থেকে লক্ষীপুরে স্ট্যান্ড রিলিজ উপজেলা প্রেসক্লাব সভাপতির পিতার মৃত্যু- শোক ও সমবেদনা ঠাকুরগায়ে সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে একমাত্র ছেলে মৃত বাবার লাশ দাফনে বাধা দে ফলোআপ-ঠাকুরগায়ে চলন্ত একতা এক্সপ্রেসে পপকর্ন বিক্রেতা খুনের ঘটনায়-সিরাজগঞ্জ ও দিনাজপুর থেকে চার ঘাতক গ্রেপ্তার পীরগঞ্জে চলন্ত একতা এক্সপ্রেসে পপকর্ন বিক্রেতা খুনের ঘটনায়-সিরাজগঞ্জ ও দিনাজপুর থেকে চার ঘাতক গ্রেপ্তার

ফেসবুকে গুজব ছড়ানোয় ডিজিটাল নিরাপত্তা আইনে ১জন গ্রেপ্তার

পীরগঞ্জ, ঠাকুরগাঁও:: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গলা কাটা সংক্রান্ত মিথ্যা তথ্য প্রচার করায় ২৫ জুলাই পীরগঞ্জ থানা পুলিশ আলিম নামে এক যুবককে গ্রেফতার করে জেল হাজতে পিঠিয়েছে।
তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ (২)/৩১(২) ধারায় মামলা করেছে পুলিশ। যার মামলা নং- ২৫।
ঘটনার বিবরণ গত ২০/০৭/২০১৯ইং তারিখে মল্লিকপুর গ্রামের পান দোকানী আব্দুল আলিম(৩৫), তার নিজের ফেসবুক আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই ব্যক্তির নামে গলা কাটা মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করেন। যা থেকে জনসমাজে ভীতির সঞ্চার হয়। সম্পূর্ন অসৎ উদ্দেশ্যে এহেন মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করে সমাজে ও রাষ্ট্রে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার অপরাধে পীরগঞ্জ থানার এসআই মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সিনিয়র এস আই আজগর আলী মামলাটি ইতোমধ্যে তদন্ত কাজ শুরু করছেন। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ বজলুর রশিদ জানান, আলিমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তার আইনে থানায় মামলা হয়েছে এবং মামলার আলামত পরীক্ষা নিরীক্ষার জন্যে সিআইডি পুলিশ, ঢাকায় প্রেরণ করা হয়েছে। আলিমের বিরুদ্ধে এছাড়াও সমাজে বিভিন্ন অপকর্মের তথ্য উপাত্ত পাওয়া যাচ্ছে।বলে পুলিশের একটি সুত্র জানিয়েছে।কিছুদিন আগে পীরগঞ্জ থানা চত্বরে কাল্পনিক মারপিটের ঘটনা সাজিয়ে স্থানীয় সাংবাদিক শমসের আলী সহ ৩ জনের বিরুদ্ধে একটি মামলা করেছিল এই আলিম। তদন্তে মামলার ঘটনাটি মিথ্যে প্রমানিত হওয়ায় থানার ইন্সপেক্টর(তদন্ত) মিজানুর রহমান আদালতে মামলার ফাইনাল রিপোর্ট (মিথ্যা) দাখিল করেন। রিপোর্ট দেওয়ার পর থানায় গিয়ে তদন্ত কর্মকর্তাকে দেখে নেয়ার হুমকি দেন আলিম ও তার সহযোগী মিন্টু। গ্রেপ্তার হওয়ার পর আলিমের বিরুদ্ধে উপজেলা সহ পাশ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকে নানা কায়দায় নিরীহ লোকজনদের কাছে ভয়ভীতি দেখিয়ে চাদাবাজী সহ অর্থ আত্নসাতের একাধিক অভিযোগেআসছে। পুলিশ এসব অভিযোগ পর্যায়ক্রমে খতিয়ে দেখা শুরু করেছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

ইটভাটার ভিডিও ধারণ করায় সাংবাদিককে হুমকি দিলেন যুবলীগ নেতা

ফেসবুকে গুজব ছড়ানোয় ডিজিটাল নিরাপত্তা আইনে ১জন গ্রেপ্তার

আপডেট টাইম ০৬:১৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯