সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

স্ত্রীসহ রাসিকের প্রধান প্রকৌশলী ডেঙ্গু জ্বরে আক্রান্ত

স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে:: এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান প্রকৌশলী আশরাফুল হক ও তার স্ত্রী। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয়। তারা নিজ বাসায় চিকিৎসাধীন। গতকাল রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএফএম আঞ্জুমান আরা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালেই দু’জনকে দেখে এসেছি। তারা ভালো আছেন। অবস্থা অনেকটাই স্থিতিশীল। এ কারণে তাদের বাসায় রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। এক প্রশ্নের জবাবে ডা. আঞ্জুমান আরা বেগম বলেন, করপোরেশনের দাপ্তরিক কাজে প্রধান প্রকৌশলী আশরাফুল হককে প্রায়ই ঢাকায় যেতে হয়। এ যাওয়া-আসার মধ্যে হঠাৎ তিনি অসুস্থবোধ করেন। একপর্যায়ে তার স্ত্রীরও জ্বর দেখা দেয়। তারা দু’জনেই ডেঙ্গুর লক্ষণগুলো অনুভব করেন। পরে সন্দেহের ভিত্তিতে আশরাফুল হক ও তার স্ত্রীর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। বৃহস্পতিবার এ দম্পতির ডেঙ্গু আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসক। তবে, তিনি রাজশাহীতে নাকি ঢাকায় গিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, তা নিশ্চিত নয়। তবে, ডেঙ্গুতে হওয়ার বিষয়ে প্রশ্ন করলে রাসিকের প্রধান প্রকৌশলী তা অস্বীকার করেন। তিনি বলেন, ঠাণ্ডা লেগে জ্বর হয়েছে। ডেঙ্গু হলে হাসপাতালে ভর্তি হতাম না? এদিকে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ইসলাম ফেরদৌস বলেন, শুক্রবার পর্যন্ত ১১১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৯ জন। এর মধ্যে, হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড, ডেঙ্গু কর্ণার ও বিভিন্ন ওয়ার্ড মিলিয়ে চিকিৎসাধীন ৫২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫৯ জন। আকিকুন্নাহার নামে ডেঙ্গুতে আক্রান্ত এক নারীর অবস্থা আশঙ্কাজনক। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে বলে জানান এ চিকিৎসক।
মাত্র এক সপ্তাহ আগে আকিকুন্নাহারের (৬৫) স্বামী স্কুলশিক্ষক আবদুল ওয়াহেদ (৭৫) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। এখন তিনিও লড়ছেন মৃত্যুর সঙ্গে। তারা দু’জনেই ঢাকায় ছেলের বাসায় বেড়াতে গিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন বলে জানা গেছে।
ডেঙ্গুর পরিস্থিতি নিয়ে নগরবাসীকে আতঙ্কিত না হয়ে যার যার বসতবাড়ি ও আশেপাশে পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সিটি করপোরেশনের পক্ষ থেকেও পরিচ্ছন্নতা অভিযান চলছে। শিগগিরই বিভিন্ন ওয়ার্ডে মশকনিধন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন তিনি।
Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

স্ত্রীসহ রাসিকের প্রধান প্রকৌশলী ডেঙ্গু জ্বরে আক্রান্ত

আপডেট টাইম ১২:৪৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯