সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ঠাকুরগাঁওয়ে ক্রেতার লাখির আঘাতে দোকান মালিকের বড়ভাইয়ের মৃত্যু

আজম রেহমান,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ক্রেতার লাথিতে মানিক চন্দ্র দাস নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার রাত নয়টার দিকে রাণীশংকৈল পৌর শহরের রুস্তম মার্কেটে এই ঘটনা ঘটে।
নিহত মানিক চন্দ্র দাস উপজেলার দাসপাড়া এলাকার ঝড়ুয়া চন্দ্র দাসের ছেলে। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে আনোয়ার ও জিয়া নামে দুইজনকে আটক করেছে।
স্থানীয়রা জানায়, কয়েকদিন পূর্বে রানীশংকৈল শহরের রুস্তম মার্কেটের ভূদেব চন্দ্র দাসের দোকান থেকে একটি মোবাইল ফোন কেনেন উপজেলার সহোদর গ্রামের মৃত-আইনুল হকের ছেলে আনোয়ার হোসেন (৪০)। কিন্তু মোবাইলে ঠিকমতো চার্জ না নেওয়ায় তিনি শনিবার রাত সাড়ে আটটার দিকে দোকানে এসে অভিযোগ জানান। এ সময় দোকান মালিক তার চার্জার দিয়ে চার্জ দিলে মোবাইলে চার্জ নেয়। কিন্তু আনোয়ার হোসেন দাবি করেন, তিনি বাসায় গিয়ে মোবাইলে চার্জ দিতে গেলে হয় না। এ নিয়ে দোকানদার ভূদেব ও ক্রেতা আনোয়ারের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় দোকান মালিকের বড় ভাই মানিক চন্দ্র দাস ঘটনাস্থলে এসে আনোয়ারকে শান্ত করার চেষ্টা করলে তিনি ক্ষিপ্ত হয়ে তাকে লাথি মারেন। এতে পড়ে গিয়ে ঘটনাস্থলেই জ্ঞান হারান মানিক। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর রেফার্ড করে।রোগীকে রংপুর নিয়ে যাওয়ার পথে রাণীশংকৈল গোগর চৌরাস্তা মোড়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন মানিক চন্দ্র দাস।এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) খায়রুল আনাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ক্রেতার লাখির আঘাতে দোকান মালিকের বড়ভাইয়ের মৃত্যু

আপডেট টাইম ০৮:১১:৫৩ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯