সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

রিমান্ড কেন চাইলো না, প্রশ্ন বিচারকের

সারাদিন ডেস্ক::   চাকরির প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগের মামলায় গ্রেফতার রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) দুই পরিচালক শাকিল কামাল চৌধুরী ও ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহিউদ্দীন শিকদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) মো. আশফাক রাজীব হাসান আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

বিকেল পৌনে ৪টায় আদালতে কার্যক্রম শুরু হয়। শুনানিকালে বিচারক মামলাটিতে আসামিদের রিমান্ড না চাওয়ায় অসন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবীর উদ্দেশ্যে বলেন, বুঝলাম না, কেন রিমান্ড চাইলো না?

জবাবে রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান বলেন, হয়তো পুলিশ পরে রিমান্ড চাইবে।

পরে আসামি পক্ষের আইনজীবী মো. জাহিদুল ইসলাম কাদির জামিন আবেদনের শুনানি করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করেন।

কারাগারে আটক রাখার আবেদন তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, বাদীর বাড়ী চাঁপাইনাবাবগঞ্জ। আসামি শাকিলের সাথে তার ৭/৮ মাস আগে ফেসবুকে পরিচয় হয়। বাদী আসামি শাকিলকে একটি চাকরির কথা বলে। পরে শাকিল তাকে ঢাকায় আসতে বলেন। সে অনুযায়ী বাদী ঢাকায় আসেন এবং আসামির কথা মতো গত ২৬ সেপ্টেম্বর সাড়ে ৩টার বাদী ধানমন্ডি থানাধীন রোড নং-১৩, বাড়ী নং-৮, ফ্ল্যাট নং-ই/বি রিহাবের অফিসের উত্তর-পূর্ব পাশের কক্ষে আসে। সেখানে আসামি শাকিল ও মহিউদ্দিন ছিল। তখন বাদী কিছু বুঝে ওঠার আগেই আসামি মহিউদ্দিন সোফার ওপর বাদীকে ধর্ষণ করেন। ওই সময় আসামি শাকিল বাদীর হাত ও মাথা ধরে রাখে এবং আসামি মহিউদ্দিন ধর্ষণের পর আসামি শাকিল তাকে ধর্ষণ করেন। ধর্ষণের পর আসামিরা তাকে বিভিন্ন প্রকার হুমকি দেন। এরপর আসামি শাকিল বাথরুমে গেলে বাদী আসামি মহিউদ্দিনকে ধাক্কা দিয়ে দৌড়ে দরজা খুলে পালিয়ে আসে।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

এর আগে রোববার বিকেলে আসামিদের ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করা হয়।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

রিমান্ড কেন চাইলো না, প্রশ্ন বিচারকের

আপডেট টাইম ০৭:৩৯:২৪ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯