সংবাদ শিরোনাম
পীরগঞ্জে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চেরকুঘাট সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন চেরকুঘাট সেতুর উদ্বোধন করলেন এমপি জাহিদুর ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক

শাহ আমানত থেকে ফিরে গেল ৬ ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক:: ঘন কুয়াশায় ভিজিবিলিটি কম থাকায় শনিবার রাতে দুটি ও রোববার সকালে চারটি ফ্লাইট শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে ফিরে গেছে। ফ্লাইটগুলো পরে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের স্টেশন এয়ার ট্রাফিক কন্ট্রোল অফিসার কাজী খাইরুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভিজিবিলিটি কম থাকায় শনিবার দিনগত রাতে দুটি ও রোববার ভোরে আরও চারটি ফ্লাইট শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এর মধ্যে শনিবার রাতে শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়া, ঢাকা-চট্টগ্রাম রুটের ইউএস বাংলার একটি ফ্লাইট চট্টগ্রামে নামতে না পেরে ঢাকা শাহজালাল বিমানবন্দরে ফিরে যায়।

এছাড়াও সকালে ঢাকা-চট্টগ্রাম-মাসকাট রুটের একটি, দোহা থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজ, মাসকাট ও দুবাই থেকে আসা বিমান বাংলাদেশের দুটি ফ্লাইট শাহ আমানতে নামতে না পেরে শাহজালাল বিমানবন্দরে চলে গেছে। বর্তমানে বিমান চলাচল স্বাভাবিক আছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চেরকুঘাট সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন চেরকুঘাট সেতুর উদ্বোধন করলেন এমপি জাহিদুর

শাহ আমানত থেকে ফিরে গেল ৬ ফ্লাইট

আপডেট টাইম ১২:৫৫:০২ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০