সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ঠাকুরগাঁও জেলা লকডাউন: ৩ করোনা রোগী সনাক্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি॥ জেলায় একই দিনে তিনজন করোনা ভাইরাস শনাক্তের পরই ঠাকুরগাঁও জেলা প্রশাসকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় আজ শনিবার রাত ৯টা থেকে পুরো জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

রাতে ডেপুটি কমিশনার (ডিসি) ড.কে এম কামরুজ্জামান সেলিম এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত ঠাকুরগাঁও জেলা কমিটির সদস্যগণের মতামতের আলোকে প্রাণঘাতী কোভিড-১৯ এর সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মুল আইন)-২০১৮ মোতাবেক ঠাকুরগাঁও জেলাকে অবরুদ্ধ (লকডাউন ) ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে ঠাকুরগাঁও জেলায় বাহির থেকে এমন কি আন্তঃউপজেলা পর্যায়ে জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। এ ছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক/মহাসড়ক ও নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ ঠাকুরগাঁও জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা থেকে অন্য কোনো জেলায় গমন করতে পারবে না।

জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একইরূপ নিষেধাজ্ঞা বলবত থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সব ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। জরুরি পরিষেবা, চিকিৎসা সেবা, কৃষি পণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ এর আওতা বহির্ভূত থাকবে।
ইতোপূর্বে সকল জারিকৃত আদেশ বলবৎ থাকবে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ আজ থেকে কার্যকর হবে এবং আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
উল্লেখ্য (১১এপ্রিল)শনিবার জেলায় এই প্রথম তিনজনের শরীওে কোভিড-১৯ করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

ওইদিন সন্ধ্যায় জেলা সিভিল সার্জন ডা.মাহফুজার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। শনাক্ত হওয়ার পরে আক্রান্তদের বাড়ি লকডাউন ঘোষণা করেছেন স্থানীয় প্রশাসন। অপর দিকে আক্রান্তদের স্থানীয় করোনা আইশোলেশন ইউনিটে ভর্তি করা হয়। সিভিল সার্জন বলেন, আক্রান্তরা শাররীকভাবে মোটামুটি ভালো আছে ও স্থিতিশীল আছে , যদি তাদের অবস্থার অবনতি ঘটে তাহলে আইইডিসিআরের সাথে পরামর্র্শক্রমে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁও জেলা লকডাউন: ৩ করোনা রোগী সনাক্ত

আপডেট টাইম ১১:০২:১৩ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০